Allah

অর্থঃ আল্লাহ

ফজিলত: যে ব্যক্তি রোজ এক হাজার বার ‘ইয়া আল্লাহ! পাঠ করবে, ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে একীন ও দৃঢ়তা অর্জন করতে পারবে। কোন দূরারোগ্য রোগী যদি অত্যাধিক পরিমাণে ‘ইয়া আল্লাহ’ নিয়মিত পড়তে থাকে এবং পরে আরোগ্যের জন্য দোয়া করে, তা হলে সে আরোগ্য লাভ করবে।

Ar-Rahman

অর্থঃ পরম দয়ালু, পরম করুণাময়, সবচেয়ে দয়ালু, কল্যাণময়

Ar-Rahman
– The One who has plenty of mercy for the believers and the blasphemers in this world and especially for the believers in the hereafter.
– The Most Merciful

ফজিলত: প্রত্যহ প্রতি নামাযের পরে একশ’বার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে।

Ar-Rahim

অর্থঃ অতিশয়-মেহেরবান, অতি দয়ালু

Ar-Rahim

– The One who has plenty of mercy for the believers.

– The most Compassionate

ফজিলত: কেউ এ নাম প্রত্যহ নামাযান্তে একশ বার পাঠ করলে দুনিয়ার সমস্ত আপদ-বিপদ থেকে নিরাপদে থাকা যায় এবং সমস্ত মাখলুকাত তার প্রতি দয়ালু হয়ে যায়।

Al-Malik

অর্থঃ সর্বকর্তৃত্বময়, অধিপতি, মালিক

Al-Malik

– The One Whose Dominion is clear from imperfection, the One with the complete Dominion.

– The Monarch, the King

ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ ফজর বাদ ‘ইয়া মালিকু’ অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ পাক তাকে ধনী করে দেবেন।

Al-Quddus

অর্থঃ সর্বকর্তৃত্বময়, অধিপতি, মালিক

Al-Quddus

– The One who is pure from any imperfection and clear from children and adversaries.

– The Holy one

ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ জাওয়ালের (দুপুরের সূর্য ঢলে যাওয়ার) পরে এ পবিত্র নাম বেশি করে পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর সমস্ত রূহানী ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে।

As-Salam

As-Salam

– The One who is free from every imperfection.

– The Peace, The Tranquility

ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পড়বে, সে সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবে। ১১৫ বার এ নাম পাঠ করে পীড়িত ব্যক্তির গায়ে ফুঁ দিলে আল্লাহ পাক তাকে শেফা দান করবেন।

Al-Muhaymin

অর্থঃ পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী, রক্ষক, অভিভাবক, প্রতিপালনকারী

Al-Muhaymin

– The One who witnesses the saying and deeds of His creatures.

– The Protector

– The vigilant, the controller

ফজিলত: যে ব্যক্তি গোসল করে দু’রাকাত নামায পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে ১০০ বার এ নাম পাঠ করবে, আল্লাহ তার জাহের-বাতেন পবিত্র করে দেবেন। আর যে ব্যক্তি ১১৫ বার পাঠ করবে সে লুকানো জিনিসের কথা জানতে পারবে।

Al-Aziz

অর্থঃ পরাক্রমশালী, অপরাজেয়, সর্বাধিক সম্মানিত, মহাসম্মানিত

Al-‘Aziz

– The Defeater who is not defeated.

– The Mighty

– The Almighty, the powerful

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি ৪০ দিন ৪০ বার এ নাম পড়বে, আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যের অমুখাপেক্ষী করে দিবেন। আর যে ব্যক্তি ফজরবাদ ৪১ বার পাঠ করবে, তার কারুর উপর নির্ভর করতে হবে না এবং অপমানের পর সম্মান লাভ করবে।

Al-Jabbar

অর্থঃ দুর্নিবার, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত

Al-Jabbar

– The One that nothing happens in His Dominion except that which He willed.

– The all Compelling

ফজিলত: যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় ২২৬ বার এ নাম পড়বে, সে জালেমদের অত্যাচার ও পাশবিক নিষ্ঠুরতা থেকে নিরাপদে থাকবে। আর যে ব্যক্তি এ নাম রূপার আংটির উপর নকশা করিয়ে হাতে পরবে, মানুষ তাকে শ্রদ্ধা করে চলবে এবং তার প্রতি প্রভুত সম্মান প্রদর্শন করবে।

Al-Mutakabbir

অর্থঃ পরম দয়ালু, পরম করুণাময়, সবচেয়ে দয়ালু, কল্যাণময়

Al-Mutakabbir

– The One who is clear from the attributes of the creatures and from resembling them.

– The Haughty, the Majestic

– The Imperious

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পড়বে, আল্লাহ তাকে লোকচক্ষে বড় ও সম্মানী করে রাখবেন। আর যদি প্রতি কাজের প্রথমে এ নাম অধিক মাত্রায় পড়তে থাকে, ইনশাআল্লাহ সে কাজে সফলতা লাভ করবে।

Al-Khaliq

অর্থঃ সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী

Al-Khaliq

– The One who brings everything from non-existence to existence.

– The Creator, the Maker

ফজিলত: যে ব্যক্তি একটানা ৭ সাত দিন পর্যন্ত একশ বার করে এ নাম পড়বে, ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে। যে ব্যক্তি সর্বদা এ নাম পড়বে, আল্লাহ তার জন্য এমন একজন ফেরেশতা পয়দা করে দেন, যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল থাকে।

Al-Bari

অর্থঃ সঠিকভাবে সৃষ্টিকারী

Al-Bari’

– The Creator who has the Power to turn the entities.

– The Creator, the Artificer

ফজিলত: কোন বন্ধ্যা স্ত্রী লোক যদি সাতদিন পর্যন্ত রোযা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশ বার (আল বারি’উল মুছা’ওয়িরু) পড়ে, তা হলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে।

Al-Musawwir

অর্থঃ আকৃতি-দানকারী

Al-Musawwir

– The One who forms His creatures in different pictures.

– The Fashioner

– The Organizer, the Designer

ফজিলত: কোন বন্ধ্যা স্ত্রী লোক যদি সাতদিন পর্যন্ত রোযা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশ বার (আল বারি’উল মুছা’ওয়িরু) পড়ে, তা হলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে।

Al-Ghaffar

অর্থঃ পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল

Al-Ghaffar

– The One who forgives the sins of His slaves time and time again.

– The Forgiver

ফজিলত: যে ব্যক্তি জুমার নামাজের পর একশ বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে। আর যে ব্যক্তি রোজ আছরের পরে (ইয়া গঅফ্ফারু গফির লী) পড়বে, ইনশাআল্লাহ সে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে।

Al-Qahhar

Al-Qahhar

– The Subduer who has the perfect Power and is not unable over anything.

– The Almighty, the Dominant

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি বেশি মাত্রায় এ নাম পাঠ করে, তা হলে তার দুনিয়ার মহব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে।

Al-Wahhab

অর্থঃ কঠোর, মহাপ্রতাবশালী, দমনকারী

Al-Wahhab

– The One who is Generous in giving plenty without any return.

– The Donor, the Bestower

ফজিলত: যে ব্যক্তি অনাহার ও দারিদ্রের মধ্যে দিন কাটায়, সে যদি এ নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে, অথবা চাশত নামাজের শেষ সেজদায় চল্লিশ বার পড়ে, তা হলে আল্লাহ তার অভাব দূর করে দেবেন। তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। আর সে যদি কোন বিশেষ অভাবে পতিত হয় তা হলে যেন ঘর বা মসজিদের আঙ্গিনায় তিন বা সেজদা করে হাত উঠিয়ে একশ বার এ না পড়ে, তা হলে উক্ত অভাব থেকে মুক্তি লাভ করবে।

Ar-Razzaq

অর্থঃ রিযিকদাতা

Ar-Razzaq

– The Provider, the Sustainer

ফজিলত: যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের চার কোণায় ১০/১০ বার করে এ নাম পড়ে ফুঁ দিবে, ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন; তার গ্রহে রোগ-ব্যাধি, অভাব-অনটন কখনও প্রবেশ করবে না। গৃহের ডান কোণ থেকে ফুঁ দেয়া শুরু করবে এবং মুখ কেবলার দিকে রাখবে।

Al-Fattah

অর্থঃ বিজয়দানকারী, শ্রেষ্ঠ ফয়সালাকারী, প্রারম্ভকারী

Al-Fattah

– The One who opens for His slaves the closed worldly and religious matters.

– The Opener, the Reveler

ফজিলত: যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে সত্তর বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্ত ইমানের নূরে দীপ্তিমান হয়ে থাকবে।

Al-Qabid

অর্থঃ নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী

Al-Qabid

– The One who constricts the sustenance.

– The Contractor, The Restrainer, the Recipient.

ফজিলত: যে ব্যক্তি রুটির চার লোকমার উপর এ নাম লেখে চল্লিশ দিন পর্যন্ত আহার করবে, সে ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধা তৃষ্ণা, জখম যন্ত্রণা ইত্যাদির কষ্ট থেকে মুক্ত থাকবে।

Al-Basit

অর্থঃ প্রশস্তকারী

Al-Basit

– The One who expands and widens.

– The Expander, He who expands

ফজিলত: যে ব্যক্তি চাশতের নামাযের পর আসমানের দিকে হাত তুলে রোজ দশ বার এ নাম পড়বে এবং মুখমন্ডলে হাত ফিরাবে, আল্লাহ তাকে ধনী করে দেবেন, সে আর অন্যের মুখাপেক্ষী হবে না।

Ar-Rafi

অর্থঃ উন্নতকারী, উঁচুকারী

Ar-Rafi’

– The One who raises whoever He willed by His Endowment.

– The Raiser, the Exalter

ফজিলত: যে ব্যক্তি প্রতি মাসের চৌদ্দই রাত্রের অর্ধেক রাত্রে একশবার এ নাম পড়বে আল্লাহ তাকে মাখলুক থেকে অমুখাপেক্ষী এবং ধনী বানিয়ে দেবেন।

Al-‘Alim

অর্থঃ সর্বজ্ঞ, মহাজ্ঞানী

Al-‘Alim

– The Knowledgeable; The One nothing is absent from His knowledge.

– The all Knowing, the Omniscient

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি বেশি পাঠ করবে, ইনশাআল্লাহ, তার নিকট আল্লাহ তা’আলা ইলম ও মা’রেফাতের দরজা খুলে দিবেন।

Al-Mu'izz

অর্থঃ সম্মান-দানকারী

Al-Mu’iz

– He gives esteem to whoever He willed, hence there is no one to degrade Him;

– The Honorer, the Exalter

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি সোমবার বা শুক্রবার মাগরিবের নামাযের পরে চল্লিশ বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ্ আল্লাহ পাক তাকে মানুষের নিকট সম্মানী ও প্রতাপশালী বানিয়ে দেবেন।

Al-Mudhill

অর্থঃ (অবিশ্বাসীদের) বেইজ্জতকারী, সম্মান হরণকারী

Al-Muzil

– Degrades whoever he willed, hence there is no one to give him esteem.

– The Abaser, the Degrader, the Subduer

ফজিলত: যে ব্যক্তি পঁচাত্তর বার ইয়া মুযিল্লু পাঠ করে সেজদার মত নত করে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ পাক তাকে হিংসুক, জালেম এবং শত্র“দের অনিষ্ট থেকে রক্ষা করবেন। যদি কোন খাস শত্র“ থাকে তা হলে সেজদায় তার নাম নিয়ে এরূপ দোয়া করবে, হে আল্লাহ! তুমি আমাকে অমুকের অনিষ্ট থেকে রক্ষা কর। ইনশাআল্লাহ, আল্লাহ এ দোয়া কবুল করবেন।

As-Sami

অর্থঃ সর্বশ্রোতা

As-Sami’

– The One who Hears all things that are heard by His Eternal Hearing without an ear, instrument or organ.

– The Hearer, The All hearing, all knowing.

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি বৃহস্পতিবার চাশতের নামাযের পর পাঁচশ, অথবা একশ কিংবা পঞ্চাশ বার ‘ইয়া সামী’উ নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এ নাম পাঠ করার মাঝে কারুর সাথে কোন কথা বলবে না। আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের সুন্নত ও ফরযের মাঝে এ নাম একশ বার পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন।

Al-Basir

অর্থঃ সর্ববিষয়-দর্শনকারী, সর্বদ্রষ্টা

Al-Basir

– The One who Sees all things that are seen by His Eternal Seeing without a pupil or any other instrument.

– The Seer, The discerning, the All seeing.

ফজিলত: যে ব্যক্তি জুমার নামাযের পর আল্লাহর ৯৯ নামের মধ্যে একশবার এ নাম পাঠ করবে, আল্লাহ তা’য়ালা তার দৃষ্টিতে জ্যোতি এবং অন্তরে নূর পয়দা করে দিবেন।

Al-Hakam

অর্থঃ অটল বিচারক, মহা বিচারপতি, হুকুমদাতা

Al-Hakam

– He is the Ruler and His judgment is His Word.

– The arbitrator, the Judge

ফজিলত: যে ব্যক্তি শেষ রাত্রে অযু অবস্থায় নিরানব্বই বার এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তরকে ভেদ ও নূর দ্বারা ভরে দিবেন। আর যে ব্যক্তি জুমার রাতে এ নাম পড়তে পড়তে প্রায় জ্ঞানহারা হয়ে যাবে, আল্লাহ পাক তার কলবে ‘এলহাম’ দান করবেন।

Al-‘Adl

অর্থঃ পরিপূর্ণ-ন্যায়বিচারক, নিখুঁত, ন্যায় বিচারক

Al-‘Adl

– The One who is entitled to do what He does.

– The Justice, the equitable.

– The Just.

ফজিলত: যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রে রুটির বিশখানি টুকরার উপর এ নাম লিখে আহার করবে, আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার অধীন করে দিবেন।

Al-Latif

অর্থঃ সকল-গোপন-বিষয়ে-অবগত, সূক্ষ্মদর্শী, অমায়িক

Al-Latif

– The Most Gentle, the Gracious.

– The One who is kind

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি একশ তেত্রিশ বার ‘ইয়া লাতীফু’ পাঠ করবে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে এবং তার সমস্ত কাজই উত্তমরূপে সম্পন্ন হবে। যে ব্যক্তি দারিদ্র্য ও অভাব অনটনের কষ্ট, অসহায় অবস্থায় দুঃখ কিংবা অন্য কোন প্রকার বিপদে পতিত হবে, সে উত্তম রূপে অযু করতঃ দুই রাকাত নামাজ পড়বে এবং নিজ মাকসুদের কথা স্মরণ করে একশ বার এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার মাকসুদ পূর্ণ হবে।

Al-Khabir

অর্থঃ সকল ব্যাপারে জ্ঞাত, সর্বজ্ঞ

Al-Khabir

– The One who knows the truth of things.

– The Aware.

– The Sagacious, One who is aware.

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি সাত দিন পর্যন্ত এ নাম অধিক পরিমাণে পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার নিকট গোপন বিষয় উদঘাটিত হতে থাকবে। যে ব্যক্তি প্রবৃত্তির কামনা বা খাহেশাতে নফসানীর শিকার হবে, সে যেন এ নাম অধিক মাত্রায় পাঠ করতে থাকে, ইনশাআল্লাহ্ সে মুক্তি লাভ করবে।

Al-Halim

অর্থঃ অত্যন্ত ধৈর্যশীল, মহা সহনশীল, প্রশ্রয়দাতা

Al-Halim

– The One who delays the punishment for those who deserve it and then He might forgive them.

– The Gentle. The most patient, the Clement

ফজিলত: এ নাম কোন কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু ধৌত করবে কিংবা কোন কিছুর উপর ছিটিয়ে দিবে, এতে করে তার উপর খায়র ও বরকত নাযিল হবে এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে।

Al-Azim

অর্থঃ সর্বোচ্চ-মর্যাদাশীল, মহা মর্যাদাপূর্ণ, অতি বিরাট

Al-‘Azim

– The One deserving the attributes of Exaltment, Glory, Extolment, and Purity from all imperfection.

– The Great, Mighty

ফজিলত: আল্লাহর ৯৯ নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে অধিক পরিমাণে মান-মর্যাদা লাভ করবে।

Ash-Shakur

অর্থঃ গুনগ্রাহী, সুবিবেচক

Ash-Shakur

– The One who gives a lot of reward for a little obedience.

– The Grateful, the Thankful

ফজিলত: যে ব্যক্তি আর্থিক অনটন কিংবা অন্য কোন দুঃখ-বেদনা বা কষ্টের মাঝে পতিত হয়, সে আল্লাহর ৯৯ নামের মধ্যে এ নাম প্রত্যহ একচল্লিশ বার পাঠ করলে ইনশাআল্লাহ, তা থেকে মুক্তি লাভ করবে।

Al-‘Aliyy

অর্থঃ উচ্চ-মর্যাদাশীল

Al-‘Ali

– The One who is clear from the attributes of the creatures.

– The most high, the exalted.

ফজিলত: যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান, স্বাচ্ছন্দ্য ও সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবে।

Al-Kabir

অর্থঃ সুমহান, অতি বিরাট

Al-Kabir

– The One who is greater than everything in status.

– The great, the big.

ফজিলত: যে ব্যক্তি চাকুরিচ্যুত হয়, সে সাতটি রোযা রাখবে এবং প্রত্যহ এক হাজার বার (ইয়া কাবীরু) পাঠ করবে। ইনশাআল্লাহ সে চাকরিতে পুনর্বহাল হবে এবং সম্মানিত হবে।

Al-Hafiz

অর্থঃ সংরক্ষণকারী

Al-Hafiz

– The One who protects whatever and whoever He willed to protect.

– The Guardian, the preserver.

ফজিলত: যে ব্যক্তি অনেক পরিমাণে (ইয়া হাফীযু) পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, সে ইনশাআল্লাহ, অবশ্যই সকল প্রকার ভয়-ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে।

Al-Muqit

অর্থঃ সকলের জীবনোপকরণ-দানকারী, সংরক্ষণকারী, লালনপালনকারী

Al-Muqit

– The One who has the Power.

– The maintainer, The Nourisher

ফজিলত: যে ব্যক্তি কোন খালি পাত্রে সাত বার এ নাম পাঠ করে ফুঁ দিয়ে নিজে তাতে পানি পান করবে, কিংবা অন্যকে পান করাবে অথবা তা শুঁকবে, ইনশাআল্লাহ তার মাকসুদ পূর্ণ হবে।

Al-Hasib

অর্থঃ হিসাব-গ্রহণকারী, মহা মীমাংসাকারী

Al-Hasib

– The One who gives the satisfaction.

– The noble, The Reckoner

ফজিলত: যে কোন ব্যক্তি বা জিনিষের ভয়ে ভীত হবে সে বৃহস্পতিবার থেকে শুরু করে আট দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় সত্তর বার করে (হাসবিয়াল্লাহুল হাসীবু) পাঠ করবে, সে ইনশাআল্লাহ সকল জিনিষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে।

Al-Jalil

অর্থঃ পরম মর্যাদার অধিকারী, গৌরবান্বিত

Aj-Jalil

– The One who is attributed with greatness of Power and Glory of status.

– The Majestic. The honorable, the exalted.

ফজিলত: যে ব্যক্তি মেশক ও জাফরান দ্বারা এ নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে (ইয়া জালীলু) পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, ছালেহ (নেককার) লোকদের মধ্যে সম্মান দান করবেন।

Al-Karim

অর্থঃ সুমহান দাতা, মহা সম্মানিত, মহা দয়ালু

Al-Karim

– The One who is clear from abjectness.

– The most generous, the Bountiful.

ফজিলত: যে ব্যক্তি রোজ শোয়ার সময় ‘ইয়া কারীমু’ পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, ছালেহ (নেককার) লোকদের মধ্যে সম্মান দান করবেন।

Ar-Raqib

অর্থঃ তত্ত্বাবধায়ক

Ar-Raqib

– The One that nothing is absent from Him. Hence it’s meaning is related to the attribute of Knowledge.

– The Guardian, the watchful.

– Watcher.

ফজিলত: যে ব্যক্তি নিজ পরিবার-পরিজন এবং মাল-সম্পদের উপর সাত বার এ নাম পড়ে ফুঁ দেবে এবং রোজ এরূপ করবে, আর ইয়া রাকীবু অজীফা করে নেবে, সে সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে।

Al-Mujib

অর্থঃ জবাব-দানকারী, সাড়া দানকারী, উত্তরদাতা, দো‘আ কবুলকারী

Al-Mujib

– The One who answers the one in need if he asks Him and rescues the yearner if he calls upon Him.

– The Responder.

– The respondent, one who answers.

ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে ‘ইয়া মুজীবু’ পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকবেন।

Al-Wasi

অর্থঃ সর্ব-ব্যাপী, অসীম, ব্যাপক

Al-Wasi’

– The Englober. The enricher, the Omnipresent, the Knowledgeable.

ফজিলত: যে ব্যক্তি বেশি পরিমাণে ‘ইয়া ওয়াসি’উ পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ্ তাকে আল্লাহ তা’আলা প্রকাশ্য ও গুপ্ত ঐশ্বর্য দান করবেন।

Al-Hakim

অর্থঃ পরম-প্রজ্ঞাময়, সুবিজ্ঞ, সুদক্ষ

Al-Hakim

– The One who is correct in His doings.

– The most Wise, the Judicious.

ফজিলত: যে ব্যক্তি অধিক মাত্রায় ‘ইয়া হাকিমু’ নাম পাঠ করবে, আল্লাহ পাক তার নিকট ইলম ও হেকমতের দরজা খুলে দেবেন। যে ব্যক্তির কোন কাজ পুরো হতে চায় না, সে যদি এ নাম নিয়মিতভাবে পড়তে থাকে, তা হলে তার সেই কাজ ইনশাআল্লাহ্ পুরো হয়ে যাবে।

Al-Wadud

অর্থঃ (বান্দাদের প্রতি) সদয়, প্রেমময়, পরম স্নেহশীল

Al-Wadud

– The Affectionate, the Loving.

ফজিলত: যে ব্যক্তি এক হাজার বার ‘ইয়া ওয়াদুদু’ পাঠ করে খাদ্য দ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সংগে বসে আহার করবে, তা হলে ইনশাআল্লাহ্, স্বামী-স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পারিক ভালবাসা বৃদ্ধি পাবে।

Al-Majid

অর্থঃ সকল-মর্যাদার-অধিকারী, মহিমান্বিত, সম্মানিত

Al-Majid

– The One who is with perfect Power, High Status, Compassion, Generosity and Kindness.

– The Glorious, the exalted.

ফজিলত: যে ব্যক্তি কোন কষ্টদায়ক ব্যাধি, যথা গনোরিয়া, কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে, সে ১৩ই, ১৪ই ও ১৫ই তারিখ রোযা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমাণে এ নাম পাঠ করে পানিতে দম করে পান করবে, ইনশাআল্লাহ, এতে করে সে আরোগ্য লাভ করবে।

Al-Ba'ith

অর্থঃ পুনুরুজ্জীবিতকারী

Al-Ba’ith

– The One who resurrects for reward and/or punishment.

– The Resurrector, the Raiser from death.

ফজিলত: যে ব্যক্তি রোজ শোয়ার সময়ে সিনার উপর হাত রেখে একশ একবার ‘ইয়া বা’ইছু পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার অন্তর ইলম ও হেকমত দ্বারা পরিপূর্ণ হবে।

Ash-Shahid

অর্থঃ সর্বজ্ঞ-স্বাক্ষী, প্রত্যক্ষদর্শী

Ash-Shahid

– The One who nothing is absent from Him.

– The Witness

ফজিলত: যার স্ত্রী বা সন্তান-সন্ততি অবাধ্য, সে তাদের কপালের উপর হাত রেখে (অতি ভোরে) একুশ বার ‘ইয়া শাহীদু’ পাঠ করে দম করবে, এতে করে অবাধ্য বাধ্যগত হবে।

Al-Haqq

অর্থঃ পরম সত্য

Al-Haqq

– The One who truly exists.

– The Truth, the Just.

ফজিলত: যে ব্যক্তি চার কোণ বিশিষ্ট কাগজের প্রতি কোণায় ‘আল-হাক্কু’ লেখে সেহরীর সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে, ইনশাআল্লাহ্ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে।

Al-Wakil

অর্থঃ পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী, তত্ত্বাবধায়ক, সহায় প্রদানকারী, আস্থাভাজন উকিল

Al-Wakil

– The One who gives the satisfaction and is relied upon.

– The Guardian, the Trustee

ফজিলত: যে ব্যক্তি আসমানী বিপদের আশংকায় ভীত হয়ে পড়বে, সে যেন বেশি মাত্রায় ‘ইয়া ওয়াকীলু’ পাঠ করতে থাকে এবং এ নামকেই তার উকিল বানিয়ে নেয়, এতে করে সে বিপদ থেকে মুক্ত থাকবে।

Al-Qawiyy

অর্থঃ পরম-শক্তির-অধিকারী

Al-Qawee

– The One with the complete Power.

– The powerful, the Almighty, The Strong

ফজিলত: যে ব্যক্তি বাস্তবেই মজলুম, দুর্বল এবং সবদিক থেকে অক্ষম ও পরাভূত, সে যেন জালেমকে ঠেকাবার জন্য এ নাম বার বার পাঠ করে। এতে করে ইনশাআল্লাহ সে নিরাপদে থাকবে। কিন্তু সাবধান! এ আমল যেন খামাখা করা না হয়।

Al-Matin

অর্থঃ সুদৃঢ়, সুস্থির

Al-Matin

– The One with extreme Power which is un-interrupted and He does not get tired.

– The Strong, the Firm

ফজিলত: যে মহিলার দুধ হয় না তাকে নামটি কাগজের উপর লিখে তার ধোয়া পানি পান করালে ইশাআল্লাহ্ তার খুব দুধ হবে।

Al-Waliyy

Al-Walee

– The Supporter, the Friend, the Defender the master.

ফজিলত: যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চাল-চলন ও কথাবার্তায় খুশি হতে পারছে না, সে যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার স্বভাব সুন্দর হয়ে উঠবে।

Al-Hamid

অর্থঃ সকল প্রশংসার অধিকারী, সকল প্রশংসার দাবীদার, মহা প্রশংসনীয়

Al-Hamid

– The praised One who deserves to be praised.

– The Praiseworthy , the Commendable

ফজিলত: যে ব্যক্তি একটানা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত নিয়মিতভাবে একা একা তিরানব্বই বার এ নাম পাঠ করবে, তার মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ্ দূরীভূত হবে।

Al-Muhsi

অর্থঃ সকল সৃষ্টির ব্যপারে অবগত

Al-Muhsi

– The One who the count of things are known to him.

– The Counter

ফজিলত: যে ব্যক্তি বিশু টুকরা রুটির উপর প্রত্যহ বিশ বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে, সমস্ত মাখলুক তার কথা মানতে শুরু করবে।

Al-Mubdi

অর্থঃ প্রথমবার-সৃষ্টিকর্তা, অগ্রণী, প্রথম প্রবর্তক

Al-Mubdi’

– The One who started the human being. That is, He created him.

– The Beginner, the Creator, The Originator

ফজিলত: যে ব্যক্তি সেহরীর সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে নিরানব্বই বার ‘ইয়া মুবদি’উ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবে না।

Al-Muhyi

অর্থঃ জীবন-দানকারী

Al-Muhyee

– The One who took out a living human from semen that does not have a soul. He gives life by giving the souls back to the worn out bodies on the resurrection day and He makes the hearts alive by the light of knowledge.

– The Bestower, the Life Giver.

ফজিলত: যে ব্যক্তি রোগগ্রস্থ সে অধিক পরিমাণ এ নাম পড়তে থাকবে কিংবা অন্য কোন রুগ্ন ব্যক্তির গায়ে দম করবে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে উঠবে। যে ব্যক্তি নিরানব্বই বার ‘আল মুহ্য়ী’ পাঠ করে নিজের গায়ে দম করবে, সে যাবতীয় বাধা-বন্ধক বা বন্দী অবস্থা থেকে নিরাপদে থাকবে।

Al-Mumit

অর্থঃ মৃত্যু-দানকারী

Al-Mumeet

– The One who renders the living dead.

– The Bringer of Death.

– The Death Giver.

ফজিলত: যে ব্যক্তির নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না, শোয়ার সময় সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে। এতে করে ইনশাআল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে।

Al-Hayy

অর্থঃ চিরঞ্জীব, যার কোন শেষ নেই

Al-Hayy

– The One attributed with a life that is unlike our life and is not that of a combination of soul, flesh or blood.

– The Living. The Alive, the ever living.

ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ তিন হাজার বার (আল-হাইয়্যু) পাঠ করতে থাকবে, সে ইনশাআল্লাহ কখনও রোগগ্রস্থ হবে না। যে ব্যক্তি এ নাম চীনা বরতনের উপর মেশক ও গোলাপ পানি দিয়ে লিখে মিঠা পানিতে ধুয়ে পান করবে, কিংবা অন্য কোন রুগ্ন ব্যক্তিকে পান করাবে, ইনশাআল্লাহ পূর্ণ আরোগ্য লাভ করবে।

Al-Qayyum

অর্থঃ সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী

Al-Qayyum

– The One who remains and does not end.

– The Self-Subsistent, The Eternal, the Self Sustaining.

ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে (আল-কাইয়্যুম) পাঠ করতে থাকবে, মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। যদি কেউ নির্জনে একা একা এ নাম পাঠ করে, তা হলে সে সচ্ছল হয়ে উঠবে। যে ব্যক্তি ফজর বা সূর্যদয় পর্যন্ত (ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম) পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ্ তার অবসাদ অলসতা দূর হয়ে যাবে।

Al-Wajid

অর্থঃ অফুরন্ত ভান্ডারের অধিকারী

Al-Wajid

– The Rich who is never poor. Al-Wajd is Richness.

– The all perceiving, the Opulent, the Finder.

ফজিলত: যে ব্যক্তি আহারের সময় ‘ইয়া ওয়াজিদু’ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার খাদ্য কলবের শক্তি সামর্থ্য ও নূর বাড়িয়ে দিবে।

Al-Majid

Al-Maajid
– The Illustrious, the Magnificent

ফজিলত: যে ব্যক্তি একা একা এ নাম পাঠ করতে করতে আত্মহত্যা হয়ে পড়বে, ইনশাআল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে।

Al-Wahid

অর্থঃ এক ও অদ্বিতীয়

Al-Wahid

– The One without a partner.

– The One, the Unique.

ফজিলত: যে ব্যক্তি রোজ এক হাজার বার ‘আল ওয়াহেদুল আহাদু’ পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ্ তার অন্তর থেকে মাখলুকের ভয় কিংবা ভালোবাসা দূর হয়ে যাবে। যে ব্যক্তির সন্তান হয় না সে যদি এ নাম লেখে নিজের সংগে রাখে, তা হলে তার নেককার সন্তান নসীব হবে।

As-Samad

অর্থঃ অমুখাপেক্ষী,অবিনশ্বর, চিরন্তন, স্বয়ং সম্পূর্ণ

As-Samad

– The Master who is relied upon in matters and reverted to in ones needs.

– The Perfect, the Eternal.

ফজিলত: যে ব্যক্তি সেহরীর সময়ে সেজদায় গিয়ে একশ পনের বা একশ পঁচিশ বার এ নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ, জাহেরী বাতেনী সত্যতা লাভ করবে। যে ব্যক্তি অযু অবস্থায় এ নাম পড়তে থাকবে, সে কখনও মাখলুকের মুখাপেক্ষা হবে না।

Al-Qadir

অর্থঃ সর্বশক্তিমান, মহা ক্ষমতাধর

Al-Qadir

– The One attributed with Power.

– The Able, the Capable, the Omnipotent.

ফজিলত: যে ব্যক্তি দু’রাকাত নামায পড়ে একশ বার (আল-কাদিরু) পাঠ করবে, আল্লাহ্ তার শত্র“কে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন। যদি কাউকে কোন কঠিন কাজ করতে হয় কিংবা তার কাজে কোন কঠিন বাধা এসে যায়, সে যেন একচল্লিশ বার ‘ইয়া কাদিরু’ পাঠ করে, তা হলে তার কাজ সহজ হয়ে যাবে কিংবা কঠিন বাধা অপসারিত হবে।

Al-Muqtadir

অর্থঃ নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী

Al-Muqtadir

– The One with the perfect Power that nothing is withheld from Him.

– The Capable, The all Powerful

ফজিলত: যে ব্যক্তি শোয়া হতে উঠার পর অধিক মাত্রায় (আল-মুকতাদিরু) পাঠ করতে থাকবে, অথবা কমপক্ষে বিশ বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজই সহজ এবং সুসম্পন্ন হবে।

Al-Muqaddim

অর্থঃ অগ্রসারক, সর্বাগ্রে সহায়তা প্রদানকারী

Al-Muqaddim

– He makes ahead what He wills.

– The Presenter, The Advancer, The Expediter

ফজিলত: যে ব্যক্তি যুদ্ধের সময় ‘আল মুকাদ্দিমু’ বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, আল্লাহ পাক তাকে অগ্রে থাকার তওফীক দান করবেন এবং শত্র“দের থেকে হেফাজতে রাখবেন। আর যে ব্যক্তি সদা সর্বদা এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে আল্লাহ্র অনুগত ও ফরমাবরদার হয়ে যাবে।

Al-Mu’akhkhir

অর্থঃ অবকাশ দানকারী, বিলম্বকারী

Al-Mu’akhkhir

– The One who delays what He wills.

– The Fulfiller, the keeper behind, The Deferrer

ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে (আল-মু’আখ্খিরু) পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ্ তার সত্যিকার তওবা নসীব হবে। যে ব্যক্তি প্রত্যহ নিয়মিতভাবে একশ বার এ নাম পড়বে, সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, যে সে তা ছাড়া স্থির থাকতে পারবে না।

Al-Awwal

অর্থঃ অনাদি, প্রথম

Al-‘Awwal

– The One whose Existence is without a beginning.

– The First

ফজিলত: যে ব্যক্তির কোন ছেলে হয় না, সে চল্লিশ দিন পর্যন্ত প্রত্যহ চল্লিশ বার (আল-আউয়ালু) পাঠ করবে, ইনশাআল্লাহ তার মকসুদ পূর্ণ হবে। যে ব্যক্তি মুসাফির, সে জুমার নি এক হাজার বার এ নাম পাঠ করলে অতি শীঘ্রই নির্বিঘেœ ও নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হবে।

Al-Akhir

অর্থঃ অনন্ত, সর্বশেষ

Al-‘Akhir

– The One whose Existence is without an end.

– The Last

ফজিলত: যে ব্যক্তি রোজ এক হাজার বার (আল-আখিরু) পাঠ করবে, তার অন্তর থেকে ইনশাআল্লাহ, গায়রুল্লাহ্র মহব্বত দূর হয়ে যাবে এবং সমগ্র জীবনের গোনাহ ও ত্র“টি বিচ্যুতির কাফফারা হবে। সর্বশেষে সে উত্তম মৃত্যু (হুসনে খাতেমা) বরণ করবে।

Az-Zahir

অর্থঃ সম্পূর্নরূপে-প্রকাশিত, প্রকাশ্য

Az-Zahir

– The Apparent, the Exterior, The Manifest

– The One that nothing is above Him and nothing is underneath Him, hence He exists without a place.

ফজিলত: যে ব্যক্তি এশরাকের নামাযের পর পাঁচশ বার (আজ-জাহিরু) পাঠ করবে, আল্লাহ পাক তার চোখে রোশনী এবং অন্তরে নূর দান করবেন।

Al-Batin

অর্থঃ দৃষ্টি হতে অদৃশ্য, গোপন

Al-Batin

– The Hidden, the Interior, the Latent

ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ ৩৩ বার (ইয়া-বাতিনু) পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার অন্তরে আল্লাহর মহব্বত ও ভালবাসা সৃষ্টি হবে। যে ব্যক্তি দু’রাকাত নামায আদায় করে (হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজজাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়ু ‘আলা কুল্লিা শাইইন কাদীর) পাঠ করবে, তার সকল অভাব অনটন ও যাবতীয় প্রয়োজন পূরণ হয়ে যাবে।

Al-Wali

অর্থঃ অভিভাবক ও সাহায্যকারী

Al-Wali

– The One who owns things and manages them.

– The Governor, The Ruler, The Master

ফজিলত: যে ব্যক্তি অধিক মাত্রায় (আল-ওয়ালিউ) পাঠ করবে, সে ইনশাআল্লাহ্ আকস্মিক বিপদ থেকে নিরাপদে থাকবে। চীনা পাত্রে এ নাম লিখে তাতে পানি ভরে সেই পানি বাড়িতে ছিটিয়ে দিলে যাবতীয় আপদ-বিপদ থেকে মুক্ত থাকবে। কাউকে বশ করতে ইচ্ছা করলে এ নাম এগার বার পাঠ করবে। ইনশাআল্লাহ সে অনুগত হয়ে যাবে।

Al-Muta‘ali

অর্থঃ সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে

Al-Muta’ali

– The One who is clear from the attributes of the creation.

– The Exalted, The most high, one above reproach.

ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার যাবতীয় সংকট দূরীভূত হয়ে যাবে। যে স্ত্রীলোক হায়েজ অবস্থায় এই নাম বেশী মাত্রায় পড়বে, ইনশাআল্লাহ তার কোন কষ্ট হবে না।

Al-Barr

অর্থঃ পরম-উপকারী, অণুগ্রহশীল, কল্যাণকারী

Al-Barr

– The One who is kind to His creatures, who covered them with His sustenance and specified whoever He willed among them by His support, protection, and special mercy.

– The Benefactor, The Beneficent, the Pious.

ফজিলত: যে ব্যক্তি মদ্যপান, ব্যভিচার ইত্যাদির ন্যয় দুষ্কর্মে লিপ্ত, সে যদি প্রত্যহ সাত বার এই নাম পাঠ করে, তা হলে ইনশাআল্লাহ্ তার দুষ্কর্মের ইচ্ছা ও প্রবণতা দ্রুত কমে যাবে। যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি এ নাম অধিক মাত্রায় পাঠ করে, তা হলে দুনিয়ার মহব্বত ভালবাসা কমে যাবে। যে ব্যক্তি সন্তান পয়দা হওয়ার পরেই সাত বার এই নাম পড়ে দম করে আল্লাহর হাতে সোপর্দ করে দিবে, ইনশাআল্লাহ্ সে সন্তান বালেগ হওয়া পর্যন্ত যাবতীয় বিপদ-আপদ থেকে মুক্ত থাকবে।

At-Tawwab

অর্থঃ তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী, ক্ষমাকারী

At-Tawwab

– The One who grants repentance to whoever He willed among His creatures and accepts his repentance.

– The Acceptor of Repentance, The Forgiver, the Relenting.

ফজিলত: যে ব্যক্তি চাশতের নামাযের পর তিনশ ষাট বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ্ তার সত্যিকার তওবা নসীব হবে। যে ব্যক্তি বেশি পরিমাণে এ নাম পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজ সহজ হবে। যদি কোন জালেমের উপর এ নাম দশ বার পড়ে দম করা হয়, তা হলে তার হাত থেকে নিস্তার লাভ করবে।

Al-Muntaqim

অর্থঃ প্রতিশোধ-গ্রহণকারী

Al-Muntaqim

– The One who victoriously prevails over His enemies and punishes them for their sins. It may mean the One who destroys them.

ফজিলত: যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী, কিন্তু দুশমনের সাথে পেরে উঠছে না, সে যদি তিন জুমা পর্যন্ত বেশি পরিমাণে (ইয়া-মুনতাকিমু) নাম পাঠ করে, আল্লাহ স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবেন।

Al-Muntaqim

অর্থঃ পরম-উদার, শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী, পাপ মোচনকারী

Al-Muntaqim

– The One who victoriously prevails over His enemies and punishes them for their sins. It may mean the One who destroys them.

ফজিলত: যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী, কিন্তু দুশমনের সাথে পেরে উঠছে না, সে যদি তিন জুমা পর্যন্ত বেশি পরিমাণে (ইয়া-মুনতাকিমু) নাম পাঠ করে, আল্লাহ স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবেন।

Ar-Ra'uf

অর্থঃ পরম-স্নেহশীল, সদয়, সমবেদনা প্রকাশকারী, দয়াশীল

Ar-Ra’uf

– The One with extreme Mercy. The Mercy of Allah is His will to endow upon whoever He willed among His creatures.

– The merciful, the Ever Indulgent.

ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার প্রতি সদয় হবে এবং সেও মাখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। যে ব্যক্তি দশ বার দরূদ শরীফ এবং দশ বার এ নাম পাঠ করবে, তার গোস্সা দূরীভূত হবে। আর অন্য কোন ভীষণ রাগী ব্যক্তির উপর এ নাম পড়ে দম করলে তার রাগ চলে যাবে।

Malikul-Mulk

অর্থঃ সমগ্র জগতের বাদশাহ্

Malik Al-Mulk

– The One who controls the Dominion and gives dominion to whoever He willed.

– The Ruler of the Kingdom, king of the Universe

ফজিলত: যে ব্যক্তি সর্বদা (ইয়া মলিকুল মুলক) পাঠ করবে, আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করে দেবেন; সে কারুর প্রতি নির্ভরশীল থাকবে না।

Dhul-Jalali wal-Ikram

অর্থঃ মহিমান্বিত ও দয়াবান সত্তা, মহা মর্যাদাবান, মহা মহত্ত্ব ও মহা সম্মানিত

Zul-l-Jalal wal-Ikram

– The One who deserves to be Exalted and not denied.

– Lord of Majesty and Generosity

ফজিলত: যে ব্যক্তি বেশি পরিমাণে (ইয়া যাল জালালি ওয়াল ইকরাম) পাঠ করবে, আল্লাহ পাক তাকে ইজ্জত সম্মান এবং মাখলুক থেকে অমুখাপেক্ষীতা দান করবেন।

Al-Muqsit

অর্থঃ হকদারের হক-আদায়কারী

Al-Muqsit

– The One who is Just in His judgment.

– The Just, the Equitable

ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ এ নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ! শয়তানের কু প্ররোচনা (ওয়াসওয়াসা) থেকে নিরাপদে থাকবে। যদি কোন বৈধ ও খাস উদ্দেশ্যে সাত বার এ নাম পাঠ করে, তা হলে সে উদ্দেশ্য সফল হবে।

Al-Jami

অর্থঃ একত্রকারী, সমবেতকারী

Aj-Jami’

– The One who gathers the creatures on a day that there is no doubt about, that is the Day of Judgment.

– The Collector, the comprehensive, Gatherer

ফজিলত: যে ব্যক্তি আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব বিক্ষিপ্ত হয়ে যায়, সে চাশতের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে দশ বার (ইয়া-জামি’উ) পাঠ করবে এবং একটি আঙ্গুল বন্ধ করতে থাকবে এবং সর্বশেষে উভয় হাত মুখের উপর ফিরাবে। এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে।

যদি কোন জিনিস হারিয়ে যায় তা হলে পাঠ করবে ঃ

(আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিইয়াওমিল লা রাইবা ফীহি ইজমা যাল্লাতি।)

(আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিইয়াওমিল লা রাইবা ফীহি ইজমা যাল্লাতি।)

ইনশাআল্লাহ এতে করে হারানো জিনিস পাওয়া যাবে। বৈধ ভালবাসার জন্যও এ দোয়া অতুলনীয়।

Al-Ghani

অর্থঃ অমুখাপেক্ষী ধনী

Al-Ghanee

– The One who does not need the creation.

– The rich, the all sufficing, Self-Sufficient
ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ সত্তর বার (ইয়া গানিয়্যু) পাঠ করবে, আল্লাহ তার ধন-সম্পদে বরকত দান করবেন। সে কারুর মুখঅপেক্ষী হয়ে থাকবে না। যে ব্যক্তি কোন জাহেরী বাতেনী ব্যাধি কিংবা বালা-মসিবতে পতিত হবে সে ইয়া গানিয়্যু পাঠ করবে। তার সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ এবং শরীরের উপর দম করলে ইনশাআল্লাহ মুক্তি পাবে।

Al-Mughni

অর্থঃ পরম-অভাবমোচনকারী, সমৃদ্ধকারী, উদ্ধারকারী

Al-Mughnee

– The One who satisfies the necessities of the creatures.

– The Enricher, sufficer, the bestower.

ফজিলত: যে ব্যক্তি প্রথমে ও শেষে এগার বার দরূদ শরীফ পাঠ করে এগারশ এগার বার অজীফার মত এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে জাহেরী বাতেনী ধন দান করবেন। ফজরের নামাযের পর কিংবা এশার নামাযের পরে পাঠ করবে। এর সাথে সূরা মুজ্জাম্মিলও তেলাওয়াত করবে।

Al-Mani

অর্থঃ অকল্যাণরোধক, প্রতিরোধকারী, রক্ষাকর্তা, নিষেধকারী, বারণকারী

Al-Mani’

– The Supporter who protects and gives victory to His pious believers. Al-Mu’tiy

– The Withholder

– The Preventer, the prohibiter, the defender.

ফজিলত: যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয়, তা হলে বিছানায় শোয়ার সময় দশ বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ ঝগড়া ও মনোমালিন্যের অবসান হবে এবং পারস্পারিক মহব্বত বৃদ্ধি পাবে। যে ব্যক্তি বেশি বেশি এ নাম পড়বে, সে ইনশাআল্লাহ যাবতীয় ক্ষতি ও অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। যদি বিশেষ কোন বৈধ উদ্দেশ্যে এ নাম পাঠ করে তাও হাসিল হবে।

Ad-Darr

অর্থঃ ক্ষতিসাধনকারী, যন্ত্রনাদানকারী, উৎপীড়নকারী

Ad-Darr
– The One who makes harm reaches whoever He willed.
– The Distresser , The afflictor, the bringer of Adversity.

ফজিলত: প্রত্যেক শুক্রবার রাতে এ নাম ১০০ বার পড়লে সর্বপ্রকার বিপদ হতে রক্ষা পাওয়া যায়।

An-Nafi

অর্থঃ কল্যাণকারী, অনুগ্রাহক, উপকারকারী, হিতকারী

An-Nafi’

– The One who gives benefits to whoever He wills.

– The Beneficial Benefactor

ফজিলত: মনের বাসনা লাভ করার ইচ্ছা থাকলে এ নাম মনে মনে পড়লে সিদ্ধিলাভ হয়। ব্যবসার উদ্দেশ্যে মাল কিনার সময় ৪১ বার এই নাম পড়লে ব্যবসা লাভবান হবে।

An-Nur

অর্থঃ পরম-আলো, আলোক

An-Nur

– The One who guides.

– The Light

ফজিলত: পৃথক-পৃথক অক্ষরে এই নাম লিখে এর ধোয়া পানি পেটের অসুখ কিংবা হৃদকম্প রোগীকে সেবন করালে আরোগ্য লাভ হয় এবং বেদনাস্থলে রাখলে বেদনা উপশম হয়।

Al-Hadi

অর্থঃ পথ-প্রদর্শক, হিদায়েতকারী

Al-Hadi

– The One whom with His Guidance His believers were guided, and with His Guidance the living beings have been guided to what is beneficial or them and protected from what is harmful to them.

– The Guide

ফজিলত: এই নাম পাঠ করলে ভুল-ভ্রান্তি হতে মুক্ত থাকা যায়। জ্ঞান-বুদ্ধি, দুরদরশিতা বৃদ্ধি পায়।

Al-Badi

অর্থঃ অতুলনীয়

Al-Badi’

– The One who created the creation and formed it without any preceding example.

– The Wonderful, the maker, Incomparable

ফজিলত: এই নাম ১০০০ বার পড়লে মনের বাসনা ও দুঃখ-কষ্ট নিবারণ হয়।

Al-Baqi

অর্থঃ চিরস্থায়ী, অবিনশ্বর

Al-Baqi

– The One that the state of non-existence is impossible for Him.

– The Enduring, the Everlasting, the eternal

ফজিলত: মনোযোগের সহিত এই নাম ১০০ বার পড়লে যাবতীয় দুঃখ-কষ্ট দূর হয়। বাগানে পোকা-মাকড়ের উপদ্রব হতে রক্ষা পেতে নূতন মাতির পাত্রের চারটি চারায় এ ইসমতুকু লিখে বাগান/ক্ষেত এর চার কোনায় পুঁতলে বাগান/ক্ষেত নিরাপদ থাকবে।

Al-Warith

অর্থঃ উত্তরাধিকারী

Al-Warith

– The One whose Existence remains.

– The Inheritor, The Heir

ফজিলত: মাগরিব ও এশার নামায এর ওয়াক্তের মধ্যবর্তী সময়ে ১০০০ বার এই নাম পাঠ করল মন হতে দুশ্চিন্তা, ভয় ও কষ্ট দূর হয়।

Ar-Rashid

অর্থঃ সঠিক পথ-প্রদর্শক, বিচক্ষণ, সচেতন

Ar-Rashid

– The One who guides.

– The Rightly Guided, The Conscious, the Guide

ফজিলত: সর্বদা এশার নামাযের পর এ নাম ১০০ বার পড়লে সকল ইবাদাত কবুল হয়।

As-Sabur

অর্থঃ অত্যধিক ধৈর্যধারণকারী

As-Sabur

– The One who does not quickly punish the sinners.

– The most Patient, the Enduring.

ফজিলত: প্রত্যহ সূর্যোদয়ের পূর্বে এ নাম ১০০ বার করে পড়লে আল্লাহর অসীম অনুগ্রহ লাভ হয় এবং বিপদ আসে না।

আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল নিয়ে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।