سْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِطسٓمٓ ﴿۱﴾
৮০ : ১ عَبَسَ وَ تَوَلّٰۤی ۙ﴿۱﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

সে* ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল।
৮০ : ২ اَنۡ جَآءَهُ الۡاَعۡمٰی ؕ﴿۲﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

কারণ তার কাছে অন্ধ লোকটি* আগমন করেছিল।
৮০ : ৩ وَ مَا یُدۡرِیۡكَ لَعَلَّهٗ یَزَّكّٰۤی ۙ﴿۳﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

আর কিসে তোমাকে জানাবে যে, সে হয়ত পরিশুদ্ধ হত।
৮০ : ৪ اَوۡ یَذَّكَّرُ فَتَنۡفَعَهُ الذِّكۡرٰی ؕ﴿۴﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।
৮০ : ৫ اَمَّا مَنِ اسۡتَغۡنٰی ۙ﴿۵﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

আর যে বেপরোয়া হয়েছে,
৮০ : ৬ فَاَنۡتَ لَهٗ تَصَدّٰی ؕ﴿۶﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ।
৮০ : ৭ وَ مَا عَلَیۡكَ اَلَّا یَزَّكّٰی ؕ﴿۷﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব বর্তাবে না।
৮০ : ৮ وَ اَمَّا مَنۡ جَآءَكَ یَسۡعٰی ۙ﴿۸﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসল,
৮০ : ৯ وَ هُوَ یَخۡشٰی ۙ﴿۹﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

আর সে ভয়ও করে,
৮০ : ১০ فَاَنۡتَ عَنۡهُ تَلَهّٰی ﴿ۚ۱۰﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।
৮০ : ১১ كَلَّاۤ اِنَّهَا تَذۡكِرَۃٌ ﴿ۚ۱۱﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

কখনো নয়, নিশ্চয় এটা উপদেশ বাণী।
৮০ : ১২ فَمَنۡ شَآءَ ذَكَرَهٗ ﴿ۘ۱۲﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

কাজেই যে ইচ্ছা করবে, সে তা স্মরণ রাখবে।
৮০ : ১৩ فِیۡ صُحُفٍ مُّكَرَّمَۃٍ ﴿ۙ۱۳﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

এটা আছে সম্মানিত সহীফাসমূহে।*
৮০ : ১৪ مَّرۡفُوۡعَۃٍ مُّطَهَّرَۃٍۭ ﴿ۙ۱۴﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

সমুন্নত, পবিত্র,
৮০ : ১৫ بِاَیۡدِیۡ سَفَرَۃٍ ﴿ۙ۱۵﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

লেখকদের হাতে,
৮০ : ১৬ كِرَامٍۭ بَرَرَۃٍ ﴿ؕ۱۶﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

যারা মহাসম্মানিত, অনুগত।
৮০ : ১৭ قُتِلَ الۡاِنۡسَانُ مَاۤ اَكۡفَرَهٗ ﴿ؕ۱۷﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ!
৮০ : ১৮ مِنۡ اَیِّ شَیۡءٍ خَلَقَهٗ ﴿ؕ۱۸﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?
৮০ : ১৯ مِنۡ نُّطۡفَۃٍ ؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ﴿ۙ۱۹﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

শুক্র বিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুগঠিত করেছেন।
৮০ : ২০ ثُمَّ السَّبِیۡلَ یَسَّرَهٗ ﴿ۙ۲۰﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন।
৮০ : ২১ ثُمَّ اَمَاتَهٗ فَاَقۡبَرَهٗ ﴿ۙ۲۱﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।
৮০ : ২২ ثُمَّ اِذَا شَآءَ اَنۡشَرَهٗ ﴿ؕ۲۲﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনর্জীবিত করবেন।
৮০ : ২৩ كَلَّا لَمَّا یَقۡضِ مَاۤ اَمَرَهٗ ﴿ؕ۲۳﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

কখনো নয়, তিনি তাকে যে আদেশ দিয়েছিলেন, সে এখনো তা পূর্ণ করেনি।
৮০ : ২৪ فَلۡیَنۡظُرِ الۡاِنۡسَانُ اِلٰی طَعَامِهٖۤ ﴿ۙ۲۴﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
৮০ : ২৫ اَنَّا صَبَبۡنَا الۡمَآءَ صَبًّا ﴿ۙ۲۵﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

নিশ্চয় আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি।
৮০ : ২৬ ثُمَّ شَقَقۡنَا الۡاَرۡضَ شَقًّا ﴿ۙ۲۶﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

তারপর যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি।
৮০ : ২৭ فَاَنۡۢبَتۡنَا فِیۡهَا حَبًّا ﴿ۙ۲۷﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

অতঃপর তাতে আমি উৎপন্ন করি শস্য,
৮০ : ২৮ وَّ عِنَبًا وَّ قَضۡبًا ﴿ۙ۲۸﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

আঙ্গুর ও শাক-সবজি,
৮০ : ২৯ وَّ زَیۡتُوۡنًا وَّ نَخۡلًا ﴿ۙ۲۹﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

যায়তূন ও খেজুর বন,
৮০ : ৩০ وَّ حَدَآئِقَ غُلۡبًا ﴿ۙ۳۰﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

ঘনবৃক্ষ শোভিত বাগ-বাগিচা,
৮০ : ৩১ وَّ فَاكِهَۃً وَّ اَبًّا ﴿ۙ۳۱﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

আর ফল ও তৃণগুল্ম।
৮০ : ৩২ مَّتَاعًا لَّكُمۡ وَ لِاَنۡعَامِكُمۡ ﴿ؕ۳۲﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
৮০ : ৩৩ فَاِذَا جَآءَتِ الصَّآخَّۃُ ﴿۫۳۳﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

অতঃপর যখন বিকট আওয়াজ* আসবে,
৮০ : ৩৪ یَوۡمَ یَفِرُّ الۡمَرۡءُ مِنۡ اَخِیۡهِ ﴿ۙ۳۴﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
৮০ : ৩৫ وَ اُمِّهٖ وَ اَبِیۡهِ ﴿ۙ۳۵﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

তার মা ও তার বাবা থেকে,
৮০ : ৩৬ وَ صَاحِبَتِهٖ وَ بَنِیۡهِ ﴿ؕ۳۶﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।
৮০ : ৩৭ لِكُلِّ امۡرِئٍ مِّنۡهُمۡ یَوۡمَئِذٍ شَاۡنٌ یُّغۡنِیۡهِ ﴿ؕ۳۷﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।
৮০ : ৩৮ وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ مُّسۡفِرَۃٌ ﴿ۙ۳۸﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে।
৮০ : ৩৯ ضَاحِكَۃٌ مُّسۡتَبۡشِرَۃٌ ﴿ۚ۳۹﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

সহাস্য, প্রফুল্ল।
৮০ : ৪০ وَ وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ عَلَیۡهَا غَبَرَۃٌ ﴿ۙ۴۰﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

আর কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা।
৮০ : ৪১ تَرۡهَقُهَا قَتَرَۃٌ ﴿ؕ۴۱﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

কালিমা সেগুলোকে আচ্ছন্ন করবে।
৮০ : ৪২ اُولٰٓئِكَ هُمُ الۡكَفَرَۃُ الۡفَجَرَۃُ ﴿۴۲﴾
صٓ و القران ذی الذكر ﴿۱﴾

তারাই কাফির, পাপাচারী।