![]()
![]()
![]()
কসম রাতের, যখন তা ঢেকে দেয়।
![]()
কসম দিনের, যখন তা আলোকিত হয়।
![]()
কসম তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন।
![]()
নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকারের।
![]()
সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে,
![]()
আর উত্তমকে সত্য বলে বিশ্বাস করেছে,
![]()
আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দেব।
![]()
আর যে কার্পণ্য করেছে এবং নিজকে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে,
![]()
আর উত্তমকে মিথ্যা বলে মনে করেছে,
![]()
আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দেব।
![]()
আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত হবে।
![]()
নিশ্চয় পথ প্রদর্শন করাই আমার দায়িত্ব।
![]()
আর অবশ্যই আমার অধিকারে পরকাল ও ইহকাল।
![]()
অতএব আমি তোমাদের সতর্ক করে দিয়েছি লেলিহান আগুন সম্পর্কে,
![]()
তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না;
![]()
যে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।
![]()
আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে।
![]()
যে তার সম্পদ দান করে আত্ম-শুদ্ধির উদ্দেশ্যে,
![]()
আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান দিতে হবে।
![]()
কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায়।
![]()
আর অচিরেই সে সন্তোষ লাভ করবে।