![]()
![]()
![]()
পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
![]()
তিনি সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ থেকে।
![]()
পড়, আর তোমার রব মহামহিম।
![]()
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
![]()
তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।
![]()
কখনো নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে।
![]()
কেননা সে নিজকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।
![]()
নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন।
![]()
তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে।
![]()
এক বান্দাকে, যখন সে সালাত আদায় করে?
![]()
তুমি কি দেখেছ, যদি সে হিদায়াতের উপর থাকে,
![]()
অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
![]()
যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?
![]()
সে কি জানেনা যে, নিঃসন্দেহে আল্লাহ দেখেন?
![]()
কখনো নয়, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাব।
![]()
মিথ্যাবাদী, পাপিষ্ঠ কপাল।
![]()
অতএব, সে তার সভাসদদের আহবান করুক।
![]()
অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে।
![]()
কখনো নয়, তুমি তার আনুগত্য করবে না। আর সিজদা কর এবং নৈকট্য লাভ কর। [সাজদাহ]