Curriculum
Course: Tafsir
Login

Curriculum

Tafsir

0/172

0/0
Text lesson

২৬. আশ-শুআ’রা | Ash-Shu’ara | سورة الشعراء

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
طسٓمٓ ﴿۱﴾

Image

Image

২৬:১ طٰسٓمّٓ ﴿۱﴾

طسٓمٓ ﴿۱﴾

Image

ত্ব-সীন-মীম। 

২৬:২ تِلۡكَ اٰیٰتُ الۡكِتٰبِ الۡمُبِیۡنِ ﴿۲﴾

تلك ایت الكتب المبین ﴿۲﴾

Image

এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।

২৬:৩ لَعَلَّكَ بَاخِعٌ نَّفۡسَكَ اَلَّا یَكُوۡنُوۡا مُؤۡمِنِیۡنَ ﴿۳﴾

لعلك باخع نفسك الا یكونوا مؤمنین ﴿۳﴾

Image

তারা মুমিন হবে না বলে হয়ত তুমি আত্মবিনাশী হয়ে পড়বে।

২৬:৪ اِنۡ نَّشَاۡ نُنَزِّلۡ عَلَیۡهِمۡ مِّنَ السَّمَآءِ اٰیَۃً فَظَلَّتۡ اَعۡنَاقُهُمۡ لَهَا خٰضِعِیۡنَ ﴿۴﴾

ان نشا ننزل علیهم من السمآء ایۃ فظلت اعناقهم لها خضعین ﴿۴﴾

Image

আমি ইচ্ছা করলে আসমান থেকে তাদের উপর এমন নিদর্শন অবতীর্ণ করতাম ফলে তার প্রতি তাদের ঘাড়গুলো নত হয়ে যেত।

২৬:৫ وَ مَا یَاۡتِیۡهِمۡ مِّنۡ ذِكۡرٍ مِّنَ الرَّحۡمٰنِ مُحۡدَثٍ اِلَّا كَانُوۡا عَنۡهُ مُعۡرِضِیۡنَ ﴿۵﴾

و ما یاتیهم من ذكر من الرحمن محدث الا كانوا عنه معرضین ﴿۵﴾

Image

আর যখনই তাদের কাছে পরম করুণাময়ের পক্ষ থেকে কোন নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে বিমুখ হয়। 

২৬:৬ فَقَدۡ كَذَّبُوۡا فَسَیَاۡتِیۡهِمۡ اَنۡۢبٰٓؤُا مَا كَانُوۡا بِهٖ یَسۡتَهۡزِءُوۡنَ ﴿۶﴾

فقد كذبوا فسیاتیهم انبٓؤا ما كانوا بهٖ یستهزءون ﴿۶﴾

Image

অতএব অবশ্যই তারা অস্বীকার করেছে। কাজেই তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত, তার সংবাদ অচিরেই তাদের কাছে এসে পড়বে।

২৬:৭ اَوَ لَمۡ یَرَوۡا اِلَی الۡاَرۡضِ كَمۡ اَنۡۢبَتۡنَا فِیۡهَا مِنۡ كُلِّ زَوۡجٍ كَرِیۡمٍ ﴿۷﴾

او لم یروا الی الارض كم انبتنا فیها من كل زوج كریم ﴿۷﴾

Image

তারা কি যমীনের প্রতি লক্ষ করেনি? আমি তাতে প্রত্যেক প্রকারের বহু উৎকৃষ্ট উদ্ভিদ উদগত করেছি।

২৬:৮ اِنَّ فِیۡ ذٰلِكَ لَاٰیَۃً ؕوَ مَا كَانَ اَكۡثَرُ هُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۸﴾

ان فی ذلك لایۃ و ما كان اكثر هم مؤمنین ﴿۸﴾

Image

নিশ্চয় এতে আছে নিদর্শন, আর তাদের অধিকাংশই মুমিন নয়।

২৬:৯ وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۹﴾

و ان ربك لهو العزیز الرحیم ﴿۹﴾

Image

আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহা পরাক্রমশালী, পরম দয়ালু। 

২৬:১০ وَ اِذۡ نَادٰی رَبُّكَ مُوۡسٰۤی اَنِ ائۡتِ الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿ۙ۱۰﴾

و اذ نادی ربك موسی ان ائت القوم الظلمین ﴿۱۰

Image

আর স্মরণ কর, যখন তোমার রব মূসাকে ডেকে বললেন, ‘তুমি যালিম সম্প্রদায়ের কাছে যাও’।

২৬:১১ قَوۡمَ فِرۡعَوۡنَ ؕ اَلَا یَتَّقُوۡنَ ﴿۱۱﴾

قوم فرعون الا یتقون ﴿۱۱

Image

‘ফির‘আউনের সম্প্রদায়ের কাছে। তারা কি ভয় করবে না’?

২৬:১২ قَالَ رَبِّ اِنِّیۡۤ اَخَافُ اَنۡ یُّكَذِّبُوۡنِ ﴿ؕ۱۲﴾

قال رب انی اخاف ان یكذبون ﴿۱۲

Image

মূসা বলল, ‘হে আমার রব, আমি অবশ্যই আশঙ্কা করছি যে, তারা আমাকে অস্বীকার করবে’।

২৬:১৩ وَ یَضِیۡقُ صَدۡرِیۡ وَ لَا یَنۡطَلِقُ لِسَانِیۡ فَاَرۡسِلۡ اِلٰی هٰرُوۡنَ ﴿۱۳﴾

و یضیق صدری و لا ینطلق لسانی فارسل الی هرون ﴿۱۳

Image

‘আর আমার বক্ষ সঙ্কুচিত হয়ে যাচ্ছে। আমার জিহবা চলছে না। সুতরাং আপনি হারুনের প্রতি ওহী পাঠান’। 

২৬:১৪ وَ لَهُمۡ عَلَیَّ ذَنۡۢبٌ فَاَخَافُ اَنۡ یَّقۡتُلُوۡنِ ﴿ۚ۱۴﴾

و لهم علی ذنب فاخاف ان یقتلون ﴿۱۴

Image

‘আর আমার বিরুদ্ধে তাদের কাছে একটি অপরাধের অভিযোগ রয়েছে। ফলে আমি আশঙ্কা করছি যে, তারা আমাকে হত্যা করে ফেলবে’।

২৬:১৫ قَالَ كَلَّا ۚ فَاذۡهَبَا بِاٰیٰتِنَاۤ اِنَّا مَعَكُمۡ مُّسۡتَمِعُوۡنَ ﴿۱۵﴾

قال كلا فاذهبا بایتنا انا معكم مستمعون ﴿۱۵

Image

আল্লাহ বললেন, ‘কখনো নয়। তোমরা উভয়ে আমার নিদর্শনাদিসহ যাও। অবশ্যই আমি আছি তোমাদের সাথে শ্রবণকারী’। 

২৬:১৬ فَاۡتِیَا فِرۡعَوۡنَ فَقُوۡلَاۤ اِنَّا رَسُوۡلُ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۱۶﴾

فاتیا فرعون فقولا انا رسول رب العلمین ﴿۱۶

Image

‘সুতরাং তোমরা উভয়ে ফির‘আউনের কাছে গিয়ে বল, নিশ্চয় আমরা বিশ্বজগতের রবের রাসূল’।

২৬:১৭ اَنۡ اَرۡسِلۡ مَعَنَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿ؕ۱۷﴾

ان ارسل معنا بنی اسرآءیل ﴿۱۷

Image

‘যাতে তুমি বনী ইসরাঈলকে আমাদের সাথে পাঠাও’।

২৬:১৮ قَالَ اَلَمۡ نُرَبِّكَ فِیۡنَا وَلِیۡدًا وَّ لَبِثۡتَ فِیۡنَا مِنۡ عُمُرِكَ سِنِیۡنَ ﴿ۙ۱۸﴾

قال الم نربك فینا ولیدا و لبثت فینا من عمرك سنین ﴿۱۸

Image

ফির‘আউন বলল, ‘আমরা কি তোমাকে শৈশবে আমাদের মাঝে লালন পালন করিনি? আর তুমি তোমার জীবনের অনেক বছর আমাদের মধ্যে অবস্থান করেছ’।

২৬:১৯ وَ فَعَلۡتَ فَعۡلَتَكَ الَّتِیۡ فَعَلۡتَ وَ اَنۡتَ مِنَ الۡكٰفِرِیۡنَ ﴿۱۹﴾

و فعلت فعلتك التی فعلت و انت من الكفرین ﴿۱۹

Image

‘আর তুমি তোমার কর্ম যা করার তা করেছ এবং তুমি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত’। 

২৬:২০ قَالَ فَعَلۡتُهَاۤ اِذًا وَّ اَنَا مِنَ الضَّآلِّیۡنَ ﴿ؕ۲۰﴾

قال فعلتها اذا و انا من الضآلین ﴿۲۰

Image

মূসা বলল, ‘আমি এটি তখন করেছিলাম, যখন আমি ছিলাম বিভ্রান্ত’।

২৬:২১ فَفَرَرۡتُ مِنۡكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِیۡ رَبِّیۡ حُكۡمًا وَّ جَعَلَنِیۡ مِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۲۱﴾

ففررت منكم لما خفتكم فوهب لی ربی حكما و جعلنی من المرسلین ﴿۲۱

Image

‘অতঃপর যখন আমি তোমাদেরকে ভয় করলাম, তখন আমি তোমাদের থেকে পালিয়ে গেলাম। তারপর আমার রব আমাকে প্রজ্ঞা দান করলেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করলেন’।

২৬:২২ وَ تِلۡكَ نِعۡمَۃٌ تَمُنُّهَا عَلَیَّ اَنۡ عَبَّدۡتَّ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿ؕ۲۲﴾

و تلك نعمۃ تمنها علی ان عبدت بنی اسرآءیل ﴿۲۲

Image

‘আর এই তো সে অনুগ্রহ যার খোঁটা তুমি আমাকে দিচ্ছ যে, তুমি বনী ইসরাঈলকে দাস বানিয়ে রেখেছ’।

২৬:২৩ قَالَ فِرۡعَوۡنُ وَ مَا رَبُّ الۡعٰلَمِیۡنَ ﴿ؕ۲۳﴾

قال فرعون و ما رب العلمین ﴿۲۳

Image

ফির‘আউন বলল, ‘সৃষ্টিকুলের রব কে?’ 

২৬:২৪ قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ مَا بَیۡنَهُمَا ؕ اِنۡ كُنۡتُمۡ مُّوۡقِنِیۡنَ ﴿۲۴﴾

قال رب السموت و الارض و ما بینهما ان كنتم موقنین ﴿۲۴

Image

মূসা বলল, ‘আসমানসমূহ ও যমীন এবং এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হয়ে থাক।’

২৬:২৫ قَالَ لِمَنۡ حَوۡلَهٗۤ اَلَا تَسۡتَمِعُوۡنَ ﴿۲۵﴾

قال لمن حولهٗ الا تستمعون ﴿۲۵

Image

ফির‘আউন তার আশেপাশে যারা ছিল তাদেরকে বলল, ‘তোমরা কি মনোযোগসহ শুনছ না’? 

২৬:২৬ قَالَ رَبُّكُمۡ وَ رَبُّ اٰبَآئِكُمُ الۡاَوَّلِیۡنَ ﴿۲۶﴾

قال ربكم و رب ابآئكم الاولین ﴿۲۶

Image

মূসা বলল, ‘তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদেরও রব’।

২৬:২৭ قَالَ اِنَّ رَسُوۡلَكُمُ الَّذِیۡۤ اُرۡسِلَ اِلَیۡكُمۡ لَمَجۡنُوۡنٌ ﴿۲۷﴾

قال ان رسولكم الذی ارسل الیكم لمجنون ﴿۲۷

Image

ফির‘আউন বলল, ‘তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রাসূল নিশ্চয়ই পাগল’। 

২৬:২৮ قَالَ رَبُّ الۡمَشۡرِقِ وَ الۡمَغۡرِبِ وَ مَا بَیۡنَهُمَا ؕ اِنۡ كُنۡتُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۲۸﴾

قال رب المشرق و المغرب و ما بینهما ان كنتم تعقلون ﴿۲۸

Image

মূসা বলল, ‘তিনি পূর্ব ও পশ্চিম এবং এতদোভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, যদি তোমরা বুঝে থাক’।

২৬:২৯ قَالَ لَئِنِ اتَّخَذۡتَ اِلٰـهًا غَیۡرِیۡ لَاَجۡعَلَنَّكَ مِنَ الۡمَسۡجُوۡنِیۡنَ ﴿۲۹﴾

قال لئن اتخذت الـها غیری لاجعلنك من المسجونین ﴿۲۹

Image

ফির‘আউন বলল, ‘যদি তুমি আমাকে ছাড়া কাউকে ইলাহরূপে গ্রহণ কর, তাহলে অবশ্যই আমি তোমাকে কয়েদীদের অন্তর্ভুক্ত করব’। 

২৬:৩০ قَالَ اَوَ لَوۡ جِئۡتُكَ بِشَیۡءٍ مُّبِیۡنٍ ﴿ۚ۳۰﴾

قال او لو جئتك بشیء مبین ﴿۳۰

Image

মূসা বলল, ‘যদি আমি তোমার কাছে স্পষ্ট কোন বিষয় নিয়ে আসি, তবুও’?

২৬:৩১ قَالَ فَاۡتِ بِهٖۤ اِنۡ كُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۳۱﴾

قال فات بهٖ ان كنت من الصدقین ﴿۳۱

Image

ফির‘আউন বলল, ‘তুমি সত্যবাদী হয়ে থাকলে তা নিয়ে এসো’।

২৬:৩২ فَاَلۡقٰی عَصَاهُ فَاِذَا هِیَ ثُعۡبَانٌ مُّبِیۡنٌ ﴿ۚۖ۳۲﴾

فالقی عصاه فاذا هی ثعبان مبین ﴿۳۲

Image

অতঃপর সে তার লাঠি ফেলে দিল, ফলে তৎক্ষণাৎ তা একটি স্পষ্ট অজগর হয়ে গেল।

২৬:৩৩ وَّ نَزَعَ یَدَهٗ فَاِذَا هِیَ بَیۡضَآءُ لِلنّٰظِرِیۡنَ ﴿۳۳﴾

و نزع یدهٗ فاذا هی بیضآء للنظرین ﴿۳۳

Image

আর সে তার হাত বের করল, ফলে তা তৎক্ষণাৎ দর্শকদের সামনে উজ্জ্বল-সাদা হয়ে দেখা দিল।

২৬:৩৪ قَالَ لِلۡمَلَاِ حَوۡلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیۡمٌ ﴿ۙ۳۴﴾

قال للملا حولهٗ ان هذا لسحر علیم ﴿۳۴

Image

ফির‘আউন তার আশপাশের পারিষদদের উদ্দেশ্যে বলল, ‘এ তো এক বিজ্ঞ যাদুকর।’

২৬:৩৫ یُّرِیۡدُ اَنۡ یُّخۡرِجَكُمۡ مِّنۡ اَرۡضِكُمۡ بِسِحۡرِهٖ ٭ۖ فَمَا ذَا تَاۡمُرُوۡنَ ﴿۳۵﴾

یرید ان یخرجكم من ارضكم بسحرهٖ ٭ فما ذا تامرون ﴿۳۵

Image

‘সে তোমাদেরকে তার যাদুর মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করতে চায়। অতএব, তোমরা আমাকে কী পরামর্শ দাও?’ 

২৬:৩৬ قَالُوۡۤا اَرۡجِهۡ وَ اَخَاهُ وَ ابۡعَثۡ فِی الۡمَدَآئِنِ حٰشِرِیۡنَ ﴿ۙ۳۶﴾

قالوا ارجه و اخاه و ابعث فی المدآئن حشرین ﴿۳۶

Image

তারা বলল, ‘তাকে ও তার ভাইকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, আর সংগ্রহকারীদেরকে নগরে-নগরে পাঠিয়ে দাও।’

২৬:৩৭ یَاۡتُوۡكَ بِكُلِّ سَحَّارٍ عَلِیۡمٍ ﴿۳۷﴾

یاتوك بكل سحار علیم ﴿۳۷

Image

‘তারা তোমার নিকট প্রত্যেক বিজ্ঞ যাদুকরকে নিয়ে আসুক’।

২৬:৩৮ فَجُمِعَ السَّحَرَۃُ لِمِیۡقَاتِ یَوۡمٍ مَّعۡلُوۡمٍ ﴿ۙ۳۸﴾

فجمع السحرۃ لمیقات یوم معلوم ﴿۳۸

Image

অতঃপর এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে যাদুকরদের একত্র করা হল।

২৬:৩৯ وَّ قِیۡلَ لِلنَّاسِ هَلۡ اَنۡتُمۡ مُّجۡتَمِعُوۡنَ ﴿ۙ۳۹﴾

و قیل للناس هل انتم مجتمعون ﴿۳۹

Image

আর লোকদের বলা হল, ‘তোমরা কি সমবেত হবে?’

২৬:৪০ لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَۃَ اِنۡ كَانُوۡا هُمُ الۡغٰلِبِیۡنَ ﴿۴۰﴾

لعلنا نتبع السحرۃ ان كانوا هم الغلبین ﴿۴۰

Image

‘যাতে আমরা যাদুকরদের অনুসরণ করতে পারি, যদি তারা বিজয়ী হয়’।

২৬:৪১ فَلَمَّا جَآءَ السَّحَرَۃُ قَالُوۡا لِفِرۡعَوۡنَ اَئِنَّ لَنَا لَاَجۡرًا اِنۡ كُنَّا نَحۡنُ الۡغٰلِبِیۡنَ ﴿۴۱﴾

فلما جآء السحرۃ قالوا لفرعون ائن لنا لاجرا ان كنا نحن الغلبین ﴿۴۱

Image

অতঃপর যখন যাদুকররা আসল,তারা ফির‘আউনকে বলল,‘যদি আমরাই বিজয়ী হই, তবে আমাদের জন্য কি সত্যিই পুরস্কার আছে?’

২৬:৪২ قَالَ نَعَمۡ وَ اِنَّكُمۡ اِذًا لَّمِنَ الۡمُقَرَّبِیۡنَ ﴿۴۲﴾

قال نعم و انكم اذا لمن المقربین ﴿۴۲

Image

সে বলল, ‘হ্যাঁ এবং নিশ্চয় তোমরা তখন আমার ঘনিষ্টজনদের অন্তর্ভুক্ত হবে’।

২৬:৪৩ قَالَ لَهُمۡ مُّوۡسٰۤی اَلۡقُوۡا مَاۤ اَنۡتُمۡ مُّلۡقُوۡنَ ﴿۴۳﴾

قال لهم موسی القوا ما انتم ملقون ﴿۴۳

Image

মূসা তাদের বলল, ‘তোমরা যা নিক্ষেপ করার তা নিক্ষেপ কর’।

২৬:৪৪ فَاَلۡقَوۡا حِبَالَهُمۡ وَ عِصِیَّهُمۡ وَ قَالُوۡا بِعِزَّۃِ فِرۡعَوۡنَ اِنَّا لَنَحۡنُ الۡغٰلِبُوۡنَ ﴿۴۴﴾

فالقوا حبالهم و عصیهم و قالوا بعزۃ فرعون انا لنحن الغلبون ﴿۴۴

Image

অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ‘ফির‘আউনের মর্যাদার কসম! অবশ্যই আমরা বিজয়ী হব।’

২৬:৪৫ فَاَلۡقٰی مُوۡسٰی عَصَاهُ فَاِذَا هِیَ تَلۡقَفُ مَا یَاۡفِكُوۡنَ ﴿ۚۖ۴۵﴾

فالقی موسی عصاه فاذا هی تلقف ما یافكون ﴿۴۵

Image

তারপর মূসা তার লাঠি ফেলল, ফলে তৎক্ষণাৎ তা তাদের মিথ্যা প্রদর্শনীগুলো গ্রাস করে ফেলল।

২৬:৪৬ فَاُلۡقِیَ السَّحَرَۃُ سٰجِدِیۡنَ ﴿ۙ۴۶﴾

فالقی السحرۃ سجدین ﴿۴۶

Image

ফলে যাদুকররা সিজদাবনত হয়ে পড়ল।

২৬:৪৭ قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۴۷﴾

قالوا امنا برب العلمین ﴿۴۷

Image

তারা বলল, ‘আমরা ঈমান আনলাম সকল সৃষ্টির রবের প্রতি’।

২৬:৪৮ رَبِّ مُوۡسٰی وَ هٰرُوۡنَ ﴿۴۸﴾

رب موسی و هرون ﴿۴۸

Image

‘মূসা ও হারুনের রব’।

২৬:৪৯ قَالَ اٰمَنۡتُمۡ لَهٗ قَبۡلَ اَنۡ اٰذَنَ لَكُمۡ ۚ اِنَّهٗ لَكَبِیۡرُكُمُ الَّذِیۡ عَلَّمَكُمُ السِّحۡرَ ۚ فَلَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ۬ؕ لَاُقَطِّعَنَّ اَیۡدِیَكُمۡ وَ اَرۡجُلَكُمۡ مِّنۡ خِلَافٍ وَّ لَاُوصَلِّبَنَّكُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۚ۴۹﴾

قال امنتم لهٗ قبل ان اذن لكم انهٗ لكبیركم الذی علمكم السحر فلسوف تعلمون لاقطعن ایدیكم و ارجلكم من خلاف و لاوصلبنكم اجمعین ﴿۴۹

Image

ফির‘আউন বলল, ‘আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয় সে তোমাদের গুরু যে তোমাদের যাদু শিক্ষা দিয়েছে। অতএব অচিরেই তোমরা জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাতসমূহ ও তোমাদের পাসমূহ বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং অবশ্যই তোমাদের সকলকে শূলিবিদ্ধ করব’।

২৬:৫০ قَالُوۡا لَا ضَیۡرَ ۫ اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنۡقَلِبُوۡنَ ﴿ۚ۵۰﴾

قالوا لا ضیر انا الی ربنا منقلبون ﴿۵۰

Image

তারা বলল, ‘কোন ক্ষতি নেই তাতে। অবশ্যই আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাব।’

২৬:৫১ اِنَّا نَطۡمَعُ اَنۡ یَّغۡفِرَ لَنَا رَبُّنَا خَطٰیٰنَاۤ اَنۡ كُنَّاۤ اَوَّلَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿ؕ۵۱﴾

انا نطمع ان یغفر لنا ربنا خطینا ان كنا اول المؤمنین ﴿۵۱

Image

‘আমরা আশা করি যে, আমাদের রব আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে প্রথম।’

২৬:৫২ وَ اَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰۤی اَنۡ اَسۡرِ بِعِبَادِیۡۤ اِنَّكُمۡ مُّتَّبَعُوۡنَ ﴿۵۲﴾

و اوحینا الی موسی ان اسر بعبادی انكم متبعون ﴿۵۲

Image

আর আমি মূসার প্রতি এ মর্মে ওহী পাঠিয়েছিলাম যে, ‘আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে যাত্রা শুরু কর, নিশ্চয়ই তোমাদের পিছু নেয়া হবে।’

২৬:৫৩ فَاَرۡسَلَ فِرۡعَوۡنُ فِی الۡمَدَآئِنِ حٰشِرِیۡنَ ﴿ۚ۵۳﴾

فارسل فرعون فی المدآئن حشرین ﴿۵۳

Image

অতঃপর ফির‘আউন নগরে- নগরে একত্রকারীদেরকে পাঠাল।

২৬:৫৪ اِنَّ هٰۤؤُلَآءِ لَشِرۡ ذِمَۃٌ قَلِیۡلُوۡنَ ﴿ۙ۵۴﴾

ان هؤلآء لشر ذمۃ قلیلون ﴿۵۴

Image

‘নিশ্চয়ই এরা তো ক্ষুদ্র একটি দল।’

২৬:৫৫ وَ اِنَّهُمۡ لَنَا لَغَآئِظُوۡنَ ﴿ۙ۵۵﴾

و انهم لنا لغآئظون ﴿۵۵

Image

‘আর এরা অবশ্যই আমাদের ক্রোধের উদ্রেক ঘটিয়েছে।’

২৬:৫৬ وَ اِنَّا لَجَمِیۡعٌ حٰذِرُوۡنَ ﴿ؕ۵۶﴾

و انا لجمیع حذرون ﴿۵۶

Image

‘আর আমরা সবাই তো যথেষ্ট সতর্ক।’

২৬:৫৭ فَاَخۡرَجۡنٰهُمۡ مِّنۡ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ ﴿ۙ۵۷﴾

فاخرجنهم من جنت و عیون ﴿۵۷

Image

তারপর আমি তাদেরকে উদ্যানমালা ও ঝর্ণাধারাসমূহ থেকে বের করে আনলাম।

২৬:৫৮ وَّ كُنُوۡزٍ وَّ مَقَامٍ كَرِیۡمٍ ﴿ۙ۵۸﴾

و كنوز و مقام كریم ﴿۵۸

Image

আর ধনভান্ডার ও মর্যাদাপূর্ণ অবস্থান থেকে।

২৬:৫৯ كَذٰلِكَ ؕ وَ اَوۡرَثۡنٰهَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿ؕ۵۹﴾

كذلك و اورثنها بنی اسرآءیل ﴿۵۹

Image

এরূপই এবং আমি বনী ইসরাঈলকে এসবের ওয়ারিস বানিয়েছিলাম।

২৬:৬০ فَاَتۡبَعُوۡهُمۡ مُّشۡرِقِیۡنَ ﴿۶۰﴾

فاتبعوهم مشرقین ﴿۶۰

Image

তারপর তারা সূর্যোদয়ের প্রাক্কালে তাদের পিছু নিল। 

২৬:৬১ فَلَمَّا تَرَآءَ الۡجَمۡعٰنِ قَالَ اَصۡحٰبُ مُوۡسٰۤی اِنَّا لَمُدۡرَكُوۡنَ ﴿ۚ۶۱﴾

فلما ترآء الجمعن قال اصحب موسی انا لمدركون ﴿۶۱

Image

অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সাথীরা বলল, অবশ্যই ‘আমরা ধরা পড়ে গেলাম!’

২৬:৬২ قَالَ كَلَّا ۚ اِنَّ مَعِیَ رَبِّیۡ سَیَهۡدِیۡنِ ﴿۶۲﴾

قال كلا ان معی ربی سیهدین ﴿۶۲

Image

মূসা বলল, ‘কক্ষনো নয়; আমার সাথে আমার রব রয়েছেন। নিশ্চয় অচিরেই তিনি আমাকে পথনির্দেশ দেবেন’।

২৬:৬৩ فَاَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰۤی اَنِ اضۡرِبۡ بِّعَصَاكَ الۡبَحۡرَ ؕ فَانۡفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٍ كَالطَّوۡدِ الۡعَظِیۡمِ ﴿ۚ۶۳﴾

فاوحینا الی موسی ان اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظیم ﴿۶۳

Image

অতঃপর আমি মূসার প্রতি ওহী পাঠালাম, ‘তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত কর।’ ফলে তা বিভক্ত হয়ে গেল। তারপর প্রত্যেক ভাগ বিশাল পাহাড়সদৃশ হয়ে গেল।

২৬:৬৪ وَ اَزۡلَفۡنَا ثَمَّ الۡاٰخَرِیۡنَ ﴿ۚ۶۴﴾

و ازلفنا ثم الاخرین ﴿۶۴

Image

আর আমি অপর দলটিকে সেই জায়গায় নিকটবর্তী করলাম,

২৬:৬৫ وَ اَنۡجَیۡنَا مُوۡسٰی وَ مَنۡ مَّعَهٗۤ اَجۡمَعِیۡنَ ﴿ۚ۶۵﴾

و انجینا موسی و من معهٗ اجمعین ﴿۶۵

Image

আর আমি মূসা ও তার সাথে যারা ছিল সকলকে উদ্ধার করলাম, 

২৬:৬৬ ثُمَّ اَغۡرَقۡنَا الۡاٰخَرِیۡنَ ﴿ؕ۶۶﴾

ثم اغرقنا الاخرین ﴿۶۶

Image

তারপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম।

২৬:৬৭ اِنَّ فِیۡ ذٰلِكَ لَاٰیَۃً ؕ وَ مَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۶۷﴾

ان فی ذلك لایۃ و ما كان اكثرهم مؤمنین ﴿۶۷

Image

নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন। আর তাদের অধিকাংশই মুমিন নয়।

২৬:৬৮ وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۶۸﴾

و ان ربك لهو العزیز الرحیم ﴿۶۸

Image

আর নিশ্চয় তোমার রব তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

২৬:৬৯ وَ اتۡلُ عَلَیۡهِمۡ نَبَاَ اِبۡرٰهِیۡمَ ﴿ۘ۶۹﴾

و اتل علیهم نبا ابرهیم ﴿۶۹

Image

আর তুমি তাদের নিকট ইবরাহীমের ঘটনা বর্ণনা কর, 

২৬:৭০ اِذۡ قَالَ لِاَبِیۡهِ وَ قَوۡمِهٖ مَا تَعۡبُدُوۡنَ ﴿۷۰﴾

اذ قال لابیه و قومهٖ ما تعبدون ﴿۷۰

Image

যখন সে তার পিতা ও তার কওমকে বলেছিল, ‘তোমরা কিসের ইবাদাত কর?’

২৬:৭১ قَالُوۡا نَعۡبُدُ اَصۡنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِیۡنَ ﴿۷۱﴾

قالوا نعبد اصناما فنظل لها عكفین ﴿۷۱

Image

তারা বলল, ‘আমরা মূর্তির পূজা করি। অতঃপর এগুলোর পূজায় আমরা নিষ্ঠার সাথে রত থাকি’।

২৬:৭২ قَالَ هَلۡ یَسۡمَعُوۡنَكُمۡ اِذۡ تَدۡعُوۡنَ ﴿ۙ۷۲﴾

قال هل یسمعونكم اذ تدعون ﴿۷۲

Image

সে বলল, ‘যখন তোমরা ডাক তখন তারা কি তোমাদের সে ডাক শুনতে পায়?’ 

২৬:৭৩ اَوۡ یَنۡفَعُوۡنَكُمۡ اَوۡ یَضُرُّوۡنَ ﴿۷۳﴾

او ینفعونكم او یضرون ﴿۷۳

Image

‘অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে’?

২৬:৭৪ قَالُوۡا بَلۡ وَجَدۡنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ یَفۡعَلُوۡنَ ﴿۷۴﴾

قالوا بل وجدنا ابآءنا كذلك یفعلون ﴿۷۴

Image

তারা বলল, ‘বরং আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি, তারা এরূপই করত’।

২৬:৭৫ قَالَ اَفَرَءَیۡتُمۡ مَّا كُنۡتُمۡ تَعۡبُدُوۡنَ ﴿ۙ۷۵﴾

قال افرءیتم ما كنتم تعبدون ﴿۷۵

Image

ইবরাহীম বলল, ‘তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, তোমরা যাদের পূজা কর’।

২৬:৭৬ اَنۡتُمۡ وَ اٰبَآؤُكُمُ الۡاَقۡدَمُوۡنَ ﴿۫ۖ۷۶﴾

انتم و ابآؤكم الاقدمون ﴿۷۶

Image

‘তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা?’

২৬:৭৭ فَاِنَّهُمۡ عَدُوٌّ لِّیۡۤ اِلَّا رَبَّ الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۷۷﴾

فانهم عدو لی الا رب العلمین ﴿۷۷

Image

‘সকল সৃষ্টির রব ছাড়া অবশ্যই তারা আমার শত্রু’।

২৬:৭৮ الَّذِیۡ خَلَقَنِیۡ فَهُوَ یَهۡدِیۡنِ ﴿ۙ۷۸﴾

الذی خلقنی فهو یهدین ﴿۷۸

Image

‘যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনিই আমাকে হিদায়াত দিয়েছেন।’ 

২৬:৭৯ وَ الَّذِیۡ هُوَ یُطۡعِمُنِیۡ وَ یَسۡقِیۡنِ ﴿ۙ۷۹﴾

و الذی هو یطعمنی و یسقین ﴿۷۹

Image

‘আর যিনি আমাকে খাওয়ান এবং পান করান’।

২৬:৮০ وَ اِذَا مَرِضۡتُ فَهُوَ یَشۡفِیۡنِ ﴿۪ۙ۸۰﴾

و اذا مرضت فهو یشفین ﴿۸۰

Image

‘আর যখন আমি অসুস্থ হই, তখন যিনি আমাকে আরোগ্য করেন’। 

২৬:৮১ وَ الَّذِیۡ یُمِیۡتُنِیۡ ثُمَّ یُحۡیِیۡنِ ﴿ۙ۸۱﴾

و الذی یمیتنی ثم یحیین ﴿۸۱

Image

‘আর যিনি আমার মৃত্যু ঘটাবেন তারপর আমাকে জীবিত করবেন’।

২৬:৮২ وَ الَّذِیۡۤ اَطۡمَعُ اَنۡ یَّغۡفِرَ لِیۡ خَطِیۡٓئَتِیۡ یَوۡمَ الدِّیۡنِ ﴿ؕ۸۲﴾

و الذی اطمع ان یغفر لی خطیٓئتی یوم الدین ﴿۸۲

Image

‘আর যিনি আশা করি, বিচার দিবসে আমার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দেবেন’।

২৬:৮৩ رَبِّ هَبۡ لِیۡ حُكۡمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ ﴿ۙ۸۳﴾

رب هب لی حكما و الحقنی بالصلحین ﴿۸۳

Image

‘হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে শামিল করে দিন’।

২৬:৮৪ وَ اجۡعَلۡ لِّیۡ لِسَانَ صِدۡقٍ فِی الۡاٰخِرِیۡنَ ﴿ۙ۸۴﴾

و اجعل لی لسان صدق فی الاخرین ﴿۸۴

Image

‘এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম-সুখ্যাতি অব্যাহত রাখুন’,

২৬:৮৫ وَ اجۡعَلۡنِیۡ مِنۡ وَّرَثَۃِ جَنَّۃِ النَّعِیۡمِ ﴿ۙ۸۵﴾

و اجعلنی من ورثۃ جنۃ النعیم ﴿۸۵

Image

‘আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন’।

২৬:৮৬ وَ اغۡفِرۡ لِاَبِیۡۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّیۡنَ ﴿ۙ۸۶﴾

و اغفر لابی انهٗ كان من الضآلین ﴿۸۶

Image

‘আর আমার পিতাকে ক্ষমা করুন; নিশ্চয় সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল’।

২৬:৮৭ وَ لَا تُخۡزِنِیۡ یَوۡمَ یُبۡعَثُوۡنَ ﴿ۙ۸۷﴾

و لا تخزنی یوم یبعثون ﴿۸۷

Image

‘আর যেদিন পুনরুত্থিত করা হবে সেদিন আমাকে লাঞ্ছিত করবেন না’।

২৬:৮৮ یَوۡمَ لَا یَنۡفَعُ مَالٌ وَّ لَا بَنُوۡنَ ﴿ۙ۸۸﴾

یوم لا ینفع مال و لا بنون ﴿۸۸

Image

‘যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন উপকারে আসবে না’।

২৬:৮৯ اِلَّا مَنۡ اَتَی اللّٰهَ بِقَلۡبٍ سَلِیۡمٍ ﴿ؕ۸۹﴾

الا من اتی الله بقلب سلیم ﴿۸۹

Image

‘তবে যে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তরে’।

২৬:৯০ وَ اُزۡلِفَتِ الۡجَنَّۃُ لِلۡمُتَّقِیۡنَ ﴿ۙ۹۰﴾

و ازلفت الجنۃ للمتقین ﴿۹۰

Image

আর মুত্তাকীদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে,

২৬:৯১ وَ بُرِّزَتِ الۡجَحِیۡمُ لِلۡغٰوِیۡنَ ﴿ۙ۹۱﴾

و برزت الجحیم للغوین ﴿۹۱

Image

এবং পথভ্রষ্টকারীদের জন্য জাহান্নাম উন্মোচিত করা হবে।

২৬:৯২ وَ قِیۡلَ لَهُمۡ اَیۡنَمَا كُنۡتُمۡ تَعۡبُدُوۡنَ ﴿ۙ۹۲﴾

و قیل لهم اینما كنتم تعبدون ﴿۹۲

Image

আর তাদেরকে বলা হবে, ‘তারা কোথায় যাদের তোমরা ইবাদাত করতে’

২৬:৯৩ مِنۡ دُوۡنِ اللّٰهِ ؕ هَلۡ یَنۡصُرُوۡنَكُمۡ اَوۡ یَنۡتَصِرُوۡنَ ﴿ؕ۹۳﴾

من دون الله هل ینصرونكم او ینتصرون ﴿۹۳

Image

আল্লাহ ছাড়া? তারা কি তোমাদেরকে সাহায্য করছে, না নিজেদের সাহায্য করতে পারছে?

২৬:৯৪ فَكُبۡكِبُوۡا فِیۡهَا هُمۡ وَ الۡغَاوٗنَ ﴿ۙ۹۴﴾

فكبكبوا فیها هم و الغاوٗن ﴿۹۴

Image

অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে,

২৬:৯৫ وَ جُنُوۡدُ اِبۡلِیۡسَ اَجۡمَعُوۡنَ ﴿ؕ۹۵﴾

و جنود ابلیس اجمعون ﴿۹۵

Image

আর ইবলীসের সকল সৈন্যবাহিনীকে। 

২৬:৯৬ قَالُوۡا وَ هُمۡ فِیۡهَا یَخۡتَصِمُوۡنَ ﴿ۙ۹۶﴾

قالوا و هم فیها یختصمون ﴿۹۶

Image

সেখানে পরস্পর ঝগড়া করতে গিয়ে তারা বলবে,

২৬:৯৭ تَاللّٰهِ اِنۡ كُنَّا لَفِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿ۙ۹۷﴾

تالله ان كنا لفی ضلل مبین ﴿۹۷

Image

আল্লাহর কসম! আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম’,

২৬:৯৮ اِذۡ نُسَوِّیۡكُمۡ بِرَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۹۸﴾

اذ نسویكم برب العلمین ﴿۹۸

Image

‘যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম’।

২৬:৯৯ وَ مَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الۡمُجۡرِمُوۡنَ ﴿۹۹﴾

و ما اضلنا الا المجرمون ﴿۹۹

Image

‘আর অপরাধীরাই শুধু আমাদেরকে পথভ্রষ্ট করেছিল’;

২৬:১০০ فَمَا لَنَا مِنۡ شَافِعِیۡنَ ﴿۱۰۰﴾ۙ

فما لنا من شافعین ﴿۱۰۰

Image

‘অতএব, আমাদের কোন সুপারিশকারী নেই’।

২৬:১০১ وَ لَا صَدِیۡقٍ حَمِیۡمٍ ﴿۱۰۱﴾

و لا صدیق حمیم ﴿۱۰۱

Image

‘এবং কোন অন্তরঙ্গ বন্ধুও নেই’।

২৬:১০২ فَلَوۡ اَنَّ لَنَا كَرَّۃً فَنَكُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۰۲﴾

فلو ان لنا كرۃ فنكون من المؤمنین ﴿۱۰۲

Image

‘হায়, আমাদের যদি আরেকটি সুযোগ হত, তবে আমরা মুমিনদের অর্ন্তভুক্ত হতাম’।

২৬:১০৩ اِنَّ فِیۡ ذٰلِكَ لَاٰیَۃً ؕ وَ مَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۰۳﴾

ان فی ذلك لایۃ و ما كان اكثرهم مؤمنین ﴿۱۰۳

Image

নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশ মুমিন নয়।

২৬:১০৪ وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۰۴﴾

و ان ربك لهو العزیز الرحیم ﴿۱۰۴

Image

আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। 

২৬:১০৫ كَذَّبَتۡ قَوۡمُ نُوۡحِۣ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۰۵﴾ۚۖ

كذبت قوم نوح المرسلین ﴿۱۰۵

Image

নূহ-এর কওম রাসূলদেরকে অস্বীকার করেছিল।

২৬:১০৬ اِذۡ قَالَ لَهُمۡ اَخُوۡهُمۡ نُوۡحٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۰۶﴾ۚ

اذ قال لهم اخوهم نوح الا تتقون ﴿۱۰۶

Image

যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না’?

২৬:১০৭ اِنِّیۡ لَكُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۰۷﴾ۙ

انی لكم رسول امین ﴿۱۰۷

Image

‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল’।

২৬:১০৮ فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ ﴿۱۰۸﴾ۚ

فاتقوا الله و اطیعون ﴿۱۰۸

Image

‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।

২৬:১০৯ وَ مَاۤ اَسۡـَٔلُكُمۡ عَلَیۡهِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۰۹﴾ۚ

و ما اسـٔلكم علیه من اجر ان اجری الا علی رب العلمین ﴿۱۰۹

Image

‘আর এর উপর আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না; আমার প্রতিদান শুধু সৃষ্টিকুলের রবের নিকট’।

২৬:১১০ فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ ﴿۱۱۰﴾ؕ

فاتقوا الله و اطیعون ﴿۱۱۰

Image

‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।

২৬:১১১ قَالُوۡۤا اَنُؤۡمِنُ لَكَ وَ اتَّبَعَكَ الۡاَرۡذَلُوۡنَ ﴿۱۱۱﴾ؕ

قالوا انؤمن لك و اتبعك الارذلون ﴿۱۱۱

Image

‘তারা বলল, ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ নিম্নশ্রেণীর লোকেরা তোমাকে অনুসরণ করছে’?

২৬:১১২ قَالَ وَ مَا عِلۡمِیۡ بِمَا كَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۱۲﴾ۚ

قال و ما علمی بما كانوا یعملون ﴿۱۱۲

Image

নূহ বলল, ‘তারা কি করে তা জানা আমার কী প্রয়োজন’?

২৬:১১৩ اِنۡ حِسَابُهُمۡ اِلَّا عَلٰی رَبِّیۡ لَوۡ تَشۡعُرُوۡنَ ﴿۱۱۳﴾ۚ

ان حسابهم الا علی ربی لو تشعرون ﴿۱۱۳

Image

‘তাদের হিসাব গ্রহণ তো কেবল আমার রবের দায়িত্বে, যদি তোমরা জানতে’।

২৬:১১৪ وَ مَاۤ اَنَا بِطَارِدِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۱۴﴾ۚ

و ما انا بطارد المؤمنین ﴿۱۱۴

Image

‘আর আমি তো মুমিনদেরকে তাড়িয়ে দেয়ার নই’।

২৬:১১৫ اِنۡ اَنَا اِلَّا نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿۱۱۵﴾ؕ

ان انا الا نذیر مبین ﴿۱۱۵

Image

‘আমি তো কেবল সুস্পষ্ট সতর্ককারী’। 

২৬:১১৬ قَالُوۡا لَئِنۡ لَّمۡ تَنۡتَهِ یٰنُوۡحُ لَتَكُوۡنَنَّ مِنَ الۡمَرۡجُوۡمِیۡنَ ﴿۱۱۶﴾ؕ

قالوا لئن لم تنته ینوح لتكونن من المرجومین ﴿۱۱۶

Image

তারা বলল, ‘হে নূহ, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তুমি প্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে’।

২৬:১১৭ قَالَ رَبِّ اِنَّ قَوۡمِیۡ كَذَّبُوۡنِ ﴿۱۱۷﴾ۚۖ

قال رب ان قومی كذبون ﴿۱۱۷

Image

নূহ বলল, ‘হে আমার রব, আমার কওম আমাকে অস্বীকার করেছে’; 

২৬:১১৮ فَافۡتَحۡ بَیۡنِیۡ وَ بَیۡنَهُمۡ فَتۡحًا وَّ نَجِّنِیۡ وَ مَنۡ مَّعِیَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۱۸﴾

فافتح بینی و بینهم فتحا و نجنی و من معی من المؤمنین ﴿۱۱۸

Image

‘সুতরাং আপনি আমার ও তাদের মধ্যে ফয়সালা করে দিন আর আমাকে ও আমার সাথে যেসব মুমিন, আছে তাদেরকে রক্ষা করুন’। 

২৬:১১৯ فَاَنۡجَیۡنٰهُ وَ مَنۡ مَّعَهٗ فِی الۡفُلۡكِ الۡمَشۡحُوۡنِ ﴿۱۱۹﴾ۚ

فانجینه و من معهٗ فی الفلك المشحون ﴿۱۱۹

Image

অতঃপর আমি তাকে এবং তার সাথে যারা বোঝাই নৌকায় ছিল তাদেরকে নাজাত দিলাম।

২৬:১২০ ثُمَّ اَغۡرَقۡنَا بَعۡدُ الۡبٰقِیۡنَ ﴿۱۲۰﴾ؕ

ثم اغرقنا بعد البقین ﴿۱۲۰

Image

তারপর বাকীদের ডুবিয়ে দিলাম। 

২৬:১২১ اِنَّ فِیۡ ذٰلِكَ لَاٰیَۃً ؕ وَ مَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۲۱﴾

ان فی ذلك لایۃ و ما كان اكثرهم مؤمنین ﴿۱۲۱

Image

নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, আর তাদের বেশীর ভাগ মুমিন ছিল না।

২৬:১২২ وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۲۲﴾

و ان ربك لهو العزیز الرحیم ﴿۱۲۲

Image

আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। 

২৬:১২৩ كَذَّبَتۡ عَادُۨ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۲۳﴾ۚۖ

كذبت عاد المرسلین ﴿۱۲۳

Image

‘আদ জাতি রাসূলগণকে অস্বীকার করেছিল, 

২৬:১২৪ اِذۡ قَالَ لَهُمۡ اَخُوۡهُمۡ هُوۡدٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۲۴﴾ۚ

اذ قال لهم اخوهم هود الا تتقون ﴿۱۲۴

Image

যখন তাদের ভাই হূদ তাদেরকে বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না’?

২৬:১২৫ اِنِّیۡ لَكُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۲۵﴾ۙ

انی لكم رسول امین ﴿۱۲۵

Image

‘নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল’।

২৬:১২৬ فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ ﴿۱۲۶﴾ۚ

فاتقوا الله و اطیعون ﴿۱۲۶

Image

‘সুতরাং আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’। 

২৬:১২৭ وَ مَاۤ اَسۡـَٔلُكُمۡ عَلَیۡهِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۲۷﴾ؕ

و ما اسـٔلكم علیه من اجر ان اجری الا علی رب العلمین ﴿۱۲۷

Image

‘আর এর উপর আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট’।

২৬:১২৮ اَتَبۡنُوۡنَ بِكُلِّ رِیۡعٍ اٰیَۃً تَعۡبَثُوۡنَ ﴿۱۲۸﴾

اتبنون بكل ریع ایۃ تعبثون ﴿۱۲۸

Image

‘তোমরা কি প্রতিটি উঁচু স্থানে বেহুদা স্তম্ভ নির্মাণ করছ’?

২৬:১২৯ وَ تَتَّخِذُوۡنَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُوۡنَ ﴿۱۲۹﴾ۚ

و تتخذون مصانع لعلكم تخلدون ﴿۱۲۹

Image

‘আর তোমরা সুদৃঢ় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা স্থায়ী হবে’।

২৬:১৩০ وَ اِذَا بَطَشۡتُمۡ بَطَشۡتُمۡ جَبَّارِیۡنَ ﴿۱۳۰﴾ۚ

و اذا بطشتم بطشتم جبارین ﴿۱۳۰

Image

‘আর তোমরা যখন কাউকে পাকড়াও কর, পাকড়াও কর স্বেচ্ছাচারী হয়ে’।

২৬:১৩১ فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ ﴿۱۳۱﴾ۚ

فاتقوا الله و اطیعون ﴿۱۳۱

Image

‘সুতরাং আল্লাহকে ভয় কর এবং আমাকে অনুসরণ কর’।

২৬:১৩২ وَ اتَّقُوا الَّذِیۡۤ اَمَدَّكُمۡ بِمَا تَعۡلَمُوۡنَ ﴿۱۳۲﴾ۚ

و اتقوا الذی امدكم بما تعلمون ﴿۱۳۲

Image

‘আর তাঁকে ভয় কর যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন কিছু দিয়ে, যা তোমরা জান’।

২৬:১৩৩ اَمَدَّكُمۡ بِاَنۡعَامٍ وَّ بَنِیۡنَ ﴿۱۳۳﴾ۚۙ

امدكم بانعام و بنین ﴿۱۳۳

Image

‘তিনি তোমাদেরকে সাহায্য করেছেন চতুষ্পদ জন্তু ও সন্তান-সন্ততি দ্বারা’

২৬:১৩৪ وَ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ ﴿۱۳۴﴾ۚ

و جنت و عیون ﴿۱۳۴

Image

‘আর উদ্যান ও ঝর্ণা দ্বারা’।

২৬:১৩৫ اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡكُمۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۳۵﴾ؕ

انی اخاف علیكم عذاب یوم عظیم ﴿۱۳۵

Image

‘নিশ্চয় আমি তোমাদের উপর এক মহাদিবসের আযাবের ভয় করছি’।

২৬:১৩৬ قَالُوۡا سَوَآءٌ عَلَیۡنَاۤ اَوَ عَظۡتَ اَمۡ لَمۡ تَكُنۡ مِّنَ الۡوٰعِظِیۡنَ ﴿۱۳۶﴾ۙ

قالوا سوآء علینا او عظت ام لم تكن من الوعظین ﴿۱۳۶

Image

তারা বলল, ‘তুমি আমাদের উপদেশ দাও অথবা না দাও, উভয়ই আমাদের জন্য সমান’।

২৬:১৩৭ اِنۡ هٰذَاۤ اِلَّا خُلُقُ الۡاَوَّلِیۡنَ ﴿۱۳۷﴾ۙ

ان هذا الا خلق الاولین ﴿۱۳۷

Image

‘এটি তো পূর্ববর্তীদেরই চরিত্র,। 

২৬:১৩৮ وَ مَا نَحۡنُ بِمُعَذَّبِیۡنَ ﴿۱۳۸﴾ۚ

و ما نحن بمعذبین ﴿۱۳۸

Image

‘আর আমরা আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না’। 

২৬:১৩৯ فَكَذَّبُوۡهُ فَاَهۡلَكۡنٰهُمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِكَ لَاٰیَۃً ؕ وَ مَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۳۹﴾

فكذبوه فاهلكنهم ان فی ذلك لایۃ و ما كان اكثرهم مؤمنین ﴿۱۳۹

Image

অতঃপর তারা তাকে অস্বীকার করল, ফলে তাদেরকে আমি ধ্বংস করে দিলাম; নিশ্চয় এতে নিদর্শন রয়েছে। আর তাদের অধিকাংশ মুমিন ছিল না।

২৬:১৪০ وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۴۰﴾

و ان ربك لهو العزیز الرحیم ﴿۱۴۰

Image

আর নিশ্চয় তোমার রব তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

২৬: ১৪১ كَذَّبَتۡ ثَمُوۡدُ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۴۱﴾ۚۖ

كذبت ثمود المرسلین ﴿۱۴۱

Image

সামূদ জাতি রাসুলদেরকে অস্বীকার করেছিল, 

২৬: ১৪২ اِذۡ قَالَ لَهُمۡ اَخُوۡهُمۡ صٰلِحٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۴۲﴾ۚ

اذ قال لهم اخوهم صلح الا تتقون ﴿۱۴۲

Image

যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না’?

২৬: ১৪৩ اِنِّیۡ لَكُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۴۳﴾ۙ

انی لكم رسول امین ﴿۱۴۳

Image

‘নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল’;

২৬: ১৪৪ فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ ﴿۱۴۴﴾ۚ

فاتقوا الله و اطیعون ﴿۱۴۴

Image

‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।

২৬: ১৪৫ وَ مَاۤ اَسۡـَٔلُكُمۡ عَلَیۡهِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۴۵﴾ؕ

و ما اسـٔلكم علیه من اجر ان اجری الا علی رب العلمین ﴿۱۴۵

Image

‘আর এর উপর আমি তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না; আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট’।

২৬: ১৪৬ اَتُتۡرَكُوۡنَ فِیۡ مَا هٰهُنَاۤ اٰمِنِیۡنَ ﴿۱۴۶﴾ۙ

اتتركون فی ما ههنا امنین ﴿۱۴۶

Image

‘তোমাদেরকে কি এখানে যা আছে তাতে নিরাপদে ছেড়ে দেয়া হবে’?

২৬: ১৪৭ فِیۡ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ ﴿۱۴۷﴾ۙ

فی جنت و عیون ﴿۱۴۷

Image

‘উদ্যান ও ঝর্ণায়’

২৬: ১৪৮ وَّ زُرُوۡعٍ وَّ نَخۡلٍ طَلۡعُهَا هَضِیۡمٌ ﴿۱۴۸﴾ۚ

و زروع و نخل طلعها هضیم ﴿۱۴۸

Image

‘আর ক্ষেত-খামার ও কোমল শীষবিশিষ্ট খেজুর বাগানে’?

২৬: ১৪৯ وَ تَنۡحِتُوۡنَ مِنَ الۡجِبَالِ بُیُوۡتًا فٰرِهِیۡنَ ﴿۱۴۹﴾ۚ

و تنحتون من الجبال بیوتا فرهین ﴿۱۴۹

Image

‘আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে বাড়ী নির্মাণ করছ’।

২৬: ১৫০ فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ ﴿۱۵۰﴾ۚ

فاتقوا الله و اطیعون ﴿۱۵۰

Image

‘সুতরাং আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।

২৬: ১৫১ وَ لَا تُطِیۡعُوۡۤا اَمۡرَ الۡمُسۡرِفِیۡنَ ﴿۱۵۱﴾ۙ

و لا تطیعوا امر المسرفین ﴿۱۵۱

Image

‘এবং সীমালংঘনকারীদের নির্দেশের আনুগত্য করো না’-

২৬: ১৫২ الَّذِیۡنَ یُفۡسِدُوۡنَ فِی الۡاَرۡضِ وَ لَا یُصۡلِحُوۡنَ ﴿۱۵۲﴾

الذین یفسدون فی الارض و لا یصلحون ﴿۱۵۲

Image

‘যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না’। 

২৬: ১৫৩ قَالُوۡۤا اِنَّمَاۤ اَنۡتَ مِنَ الۡمُسَحَّرِیۡنَ ﴿۱۵۳﴾ۚ

قالوا انما انت من المسحرین ﴿۱۵۳

Image

তারা বলল, ‘তুমিতো যাদুগ্রস্তদের একজন।

২৬: ১৫৪ مَاۤ اَنۡتَ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا ۚۖ فَاۡتِ بِاٰیَۃٍ اِنۡ كُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۱۵۴﴾

ما انت الا بشر مثلنا فات بایۃ ان كنت من الصدقین ﴿۱۵۴

Image

‘তুমি তো কেবল আমাদের মত মানুষ, সুতরাং তুমি যদি সত্যবাদী হও তবে কোন নিদর্শন নিয়ে এসো’।

২৬: ১৫৫ قَالَ هٰذِهٖ نَاقَۃٌ لَّهَا شِرۡبٌ وَّ لَكُمۡ شِرۡبُ یَوۡمٍ مَّعۡلُوۡمٍ ﴿۱۵۵﴾ۚ

قال هذهٖ ناقۃ لها شرب و لكم شرب یوم معلوم ﴿۱۵۵

Image

সালিহ বলল, ‘এটি একটি উষ্ট্রী; তার জন্য পানি পানের পালা একদিন আর তোমাদের পানি পানের পালা আরেক নির্দিষ্ট দিনে’।

২৬: ১৫৬ وَ لَا تَمَسُّوۡهَا بِسُوۡٓءٍ فَیَاۡخُذَكُمۡ عَذَابُ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۵۶﴾

و لا تمسوها بسوٓء فیاخذكم عذاب یوم عظیم ﴿۱۵۶

Image

‘আর তোমরা তাকে কোন অনিষ্ট কিছু করো না; যদি কর তবে এক মহাদিবসের আযাব তোমাদেরকে পেয়ে বসবে’।

২৬: ১৫৭ فَعَقَرُوۡهَا فَاَصۡبَحُوۡا نٰدِمِیۡنَ ﴿۱۵۷﴾ۙ

فعقروها فاصبحوا ندمین ﴿۱۵۷

Image

অতঃপর তারা সেটি জবেহ করল; ফলে তারা অনুতপ্ত হল।

২৬: ১৫৮ فَاَخَذَهُمُ الۡعَذَابُ ؕ اِنَّ فِیۡ ذٰلِكَ لَاٰیَۃً ؕ وَ مَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۵۸﴾

فاخذهم العذاب ان فی ذلك لایۃ و ما كان اكثرهم مؤمنین ﴿۱۵۸

Image

অতএব আযাব তাদেরকে পাকড়াও করল, নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, আর তাদের অধিকাংশ মুমিন ছিল না।

২৬: ১৫৯ وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۵۹﴾

و ان ربك لهو العزیز الرحیم ﴿۱۵۹

Image

আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু্। 

২৬: ১৬০ كَذَّبَتۡ قَوۡمُ لُوۡطِۣ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۶۰﴾ۚۖ

كذبت قوم لوط المرسلین ﴿۱۶۰

Image

লূতের সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করেছিল। 

২৬: ১৬১ اِذۡ قَالَ لَهُمۡ اَخُوۡهُمۡ لُوۡطٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۶۱﴾ۚ

اذ قال لهم اخوهم لوط الا تتقون ﴿۱۶۱

Image

যখন তাদেরকে তাদের ভাই লূত বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না’?

২৬: ১৬২ اِنِّیۡ لَكُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۶۲﴾ۙ

انی لكم رسول امین ﴿۱۶۲

Image

‘নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল’। 

২৬: ১৬৩ فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ ﴿۱۶۳﴾ۚ

فاتقوا الله و اطیعون ﴿۱۶۳

Image

‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।

২৬: ১৬৪ وَ مَاۤ اَسۡـَٔلُكُمۡ عَلَیۡهِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۶۴﴾ؕ

و ما اسـٔلكم علیه من اجر ان اجری الا علی رب العلمین ﴿۱۶۴

Image

‘আর আমি এর উপর তোমাদের নিকট কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট’।

২৬: ১৬৫ اَتَاۡتُوۡنَ الذُّكۡرَانَ مِنَ الۡعٰلَمِیۡنَ ﴿۱۶۵﴾ۙ

اتاتون الذكران من العلمین ﴿۱۶۵

Image

‘সৃষ্টিকুলের মধ্যে তোমরা কি কেবল পুরুষদের সাথে উপগত হও’? 

২৬: ১৬৬ وَ تَذَرُوۡنَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُمۡ مِّنۡ اَزۡوَاجِكُمۡ ؕ بَلۡ اَنۡتُمۡ قَوۡمٌ عٰدُوۡنَ ﴿۱۶۶﴾

و تذرون ما خلق لكم ربكم من ازواجكم بل انتم قوم عدون ﴿۱۶۶

Image

‘আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা ত্যাগ কর, বরং তোমরা এক সীমালংঘনকারী সম্প্রদায়’।

২৬: ১৬৭ قَالُوۡا لَئِنۡ لَّمۡ تَنۡتَهِ یٰلُوۡطُ لَتَكُوۡنَنَّ مِنَ الۡمُخۡرَجِیۡنَ ﴿۱۶۷﴾

قالوا لئن لم تنته یلوط لتكونن من المخرجین ﴿۱۶۷

Image

তারা বলল, ‘হে লূত, তুমি যদি বিরত না হও, তাহলে তুমি অবশ্যই বহিস্কৃতদের অন্তর্ভুক্ত হবে’।

২৬: ১৬৮ قَالَ اِنِّیۡ لِعَمَلِكُمۡ مِّنَ الۡقَالِیۡنَ ﴿۱۶۸﴾ؕ

قال انی لعملكم من القالین ﴿۱۶۸

Image

লূত বলল, ‘নিশ্চয় আমি তোমাদের কাজকে ঘৃণা করি’।

২৬: ১৬৯ رَبِّ نَجِّنِیۡ وَ اَهۡلِیۡ مِمَّا یَعۡمَلُوۡنَ ﴿۱۶۹﴾

رب نجنی و اهلی مما یعملون ﴿۱۶۹

Image

‘হে আমার রব, তারা যা করছে, তা থেকে আমাকে ও আমার পরিবার-পরিজনকে তুমি রক্ষা কর’।

২৬: ১৭০ فَنَجَّیۡنٰهُ وَ اَهۡلَهٗۤ اَجۡمَعِیۡنَ ﴿۱۷۰﴾ۙ

فنجینه و اهلهٗ اجمعین ﴿۱۷۰

Image

অতঃপর আমি তাকে ও তার পরিবার-পরিজন সবাইকে রক্ষা করলাম।

২৬: ১৭১ اِلَّا عَجُوۡزًا فِی الۡغٰبِرِیۡنَ ﴿۱۷۱﴾ۚ

الا عجوزا فی الغبرین ﴿۱۷۱

Image

পেছনে অবস্থানকারিণী এক বৃদ্ধা ছাড়া।

২৬: ১৭২ ثُمَّ دَمَّرۡنَا الۡاٰخَرِیۡنَ ﴿۱۷۲﴾ۚ

ثم دمرنا الاخرین ﴿۱۷۲

Image

তারপর অন্যদেরকে আমি ধ্বংস করে দিলাম।

২৬: ১৭৩ وَ اَمۡطَرۡنَا عَلَیۡهِمۡ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الۡمُنۡذَرِیۡنَ ﴿۱۷۳﴾

و امطرنا علیهم مطرا فسآء مطر المنذرین ﴿۱۷۳

Image

আর আমি তাদের উপর শিলাবৃষ্টি বর্ষণ করলাম। সুতরাং সেই বৃষ্টি ভয় প্রদর্শিতদের জন্য কতইনা মন্দ ছিল!

২৬: ১৭৪ اِنَّ فِیۡ ذٰلِكَ لَاٰیَۃً ؕ وَ مَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۷۴﴾

ان فی ذلك لایۃ و ما كان اكثرهم مؤمنین ﴿۱۷۴

Image

নিশ্চয় এতে এক নিদর্শন রয়েছে। আর তাদের অধিকাংশই মুমিন ছিল না।

২৬: ১৭৫ وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۷۵﴾

و ان ربك لهو العزیز الرحیم ﴿۱۷۵

Image

আর নিশ্চয় তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

২৬: ১৭৬ كَذَّبَ اَصۡحٰبُ لۡـَٔـیۡكَۃِ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۷۶﴾ۚۖ

كذب اصحب لـٔـیكۃ المرسلین ﴿۱۷۶

Image

আইকার অধিবাসীরা রাসূলদেরকে অস্বীকার করেছিল।

২৬: ১৭৭ اِذۡ قَالَ لَهُمۡ شُعَیۡبٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۷۷﴾ۚ

اذ قال لهم شعیب الا تتقون ﴿۱۷۷

Image

যখন শু‘আইব তাদেরকে বলল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না’?

২৬: ১৭৮ اِنِّیۡ لَكُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۷۸﴾ۙ

انی لكم رسول امین ﴿۱۷۸

Image

‘নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল’।

২৬: ১৭৯ فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ ﴿۱۷۹﴾ۚ

فاتقوا الله و اطیعون ﴿۱۷۹

Image

‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’।

২৬: ১৮০ وَ مَاۤ اَسۡـَٔلُكُمۡ عَلَیۡهِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۸۰﴾ؕ

و ما اسـٔلكم علیه من اجر ان اجری الا علی رب العلمین ﴿۱۸۰

Image

‘আর আমি এর উপর তোমাদের নিকট কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট’।

২৬: ১৮১ اَوۡفُوا الۡكَیۡلَ وَ لَا تَكُوۡنُوۡا مِنَ الۡمُخۡسِرِیۡنَ ﴿۱۸۱﴾ۚ

اوفوا الكیل و لا تكونوا من المخسرین ﴿۱۸۱

Image

‘মাপ পূর্ণ করে দাও এবং যারা মাপে ঘাটতি করে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না’। 

২৬: ১৮২ وَ زِنُوۡا بِالۡقِسۡطَاسِ الۡمُسۡتَقِیۡمِ ﴿۱۸۲﴾ۚ

و زنوا بالقسطاس المستقیم ﴿۱۸۲

Image

‘আর সঠিক দাঁড়ি পাল্লায় ওজন কর’।

২৬: ১৮৩ وَ لَا تَبۡخَسُوا النَّاسَ اَشۡیَآءَهُمۡ وَ لَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ﴿۱۸۳﴾ۚ

و لا تبخسوا الناس اشیآءهم و لا تعثوا فی الارض مفسدین ﴿۱۸۳

Image

‘আর লোকদেরকে তাদের প্রাপ্যবস্তু কম দিও না এবং যমীনে ফাসাদ সৃষ্টি করো না’।

২৬: ১৮৪ وَ اتَّقُوا الَّذِیۡ خَلَقَكُمۡ وَ الۡجِبِلَّۃَ الۡاَوَّلِیۡنَ ﴿۱۸۴﴾ؕ

و اتقوا الذی خلقكم و الجبلۃ الاولین ﴿۱۸۴

Image

‘যিনি তোমাদেরকে ও পূর্ববর্তী প্রজন্মসমূহকে সৃষ্টি করেছেন, তাঁর তাকওয়া অবলম্বন কর’।

২৬: ১৮৫ قَالُوۡۤا اِنَّمَاۤ اَنۡتَ مِنَ الۡمُسَحَّرِیۡنَ ﴿۱۸۵﴾ۙ

قالوا انما انت من المسحرین ﴿۱۸۵

Image

তারা বলল, ‘তুমি তো কেবল যাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত’।

২৬: ১৮৬ وَ مَاۤ اَنۡتَ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا وَ اِنۡ نَّظُنُّكَ لَمِنَ الۡكٰذِبِیۡنَ ﴿۱۸۶﴾ۚ

و ما انت الا بشر مثلنا و ان نظنك لمن الكذبین ﴿۱۸۶

Image

‘তুমি কেবল আমাদের মত একজন মানুষ। আর আমরা তোমাকে অবশ্যই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলে মনে করি’।

২৬: ১৮৭ فَاَسۡقِطۡ عَلَیۡنَا كِسَفًا مِّنَ السَّمَآءِ اِنۡ كُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۱۸۷﴾ؕ

فاسقط علینا كسفا من السمآء ان كنت من الصدقین ﴿۱۸۷

Image

‘অতএব, তুমি যদি সত্যবাদী হও, তবে আসমান থেকে এক টুকরো আমাদের উপর ফেলে দাও’।

২৬: ১৮৮ قَالَ رَبِّیۡۤ اَعۡلَمُ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۱۸۸﴾

قال ربی اعلم بما تعملون ﴿۱۸۸

Image

সে বলল, ‘তোমরা যা কর, সে সম্পর্কে আমার রব অধিক জ্ঞাত’।

২৬: ১৮৯ فَكَذَّبُوۡهُ فَاَخَذَهُمۡ عَذَابُ یَوۡمِ الظُّلَّۃِ ؕ اِنَّهٗ كَانَ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۸۹﴾

فكذبوه فاخذهم عذاب یوم الظلۃ انهٗ كان عذاب یوم عظیم ﴿۱۸۹

Image

অতঃপর তারা তাকে অস্বীকার করল। ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। অবশ্যই তা ছিল এক মহা দিবসের আযাব।

২৬: ১৯০ اِنَّ فِیۡ ذٰلِكَ لَاٰیَۃً ؕ وَ مَا كَانَ اَكۡثَرُهُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۹۰﴾

ان فی ذلك لایۃ و ما كان اكثرهم مؤمنین ﴿۱۹۰

Image

নিশ্চয় এতে অনেক নিদর্শন রয়েছে। আর তাদের অধিকাংশই মুমিন ছিল না।

২৬: ১৯১ وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۹۱﴾

و ان ربك لهو العزیز الرحیم ﴿۱۹۱

Image

আর নিশ্চয় তোমার রব তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

২৬: ১৯২ وَ اِنَّهٗ لَتَنۡزِیۡلُ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۹۲﴾ؕ

و انهٗ لتنزیل رب العلمین ﴿۱۹۲

Image

আর নিশ্চয় এ কুরআন সৃষ্টিকুলের রবেরই নাযিলকৃত।

২৬: ১৯৩ نَزَلَ بِهِ الرُّوۡحُ الۡاَمِیۡنُ ﴿۱۹۳﴾ۙ

نزل به الروح الامین ﴿۱۹۳

Image

বিশ্বস্ত আত্মা* এটা নিয়ে অবতরণ করেছে।

২৬: ১৯৪ عَلٰی قَلۡبِكَ لِتَكُوۡنَ مِنَ الۡمُنۡذِرِیۡنَ ﴿۱۹۴﴾

علی قلبك لتكون من المنذرین ﴿۱۹۴

Image

তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও।

২৬: ১৯৫ بِلِسَانٍ عَرَبِیٍّ مُّبِیۡنٍ ﴿۱۹۵﴾ؕ

بلسان عربی مبین ﴿۱۹۵

Image

সুস্পষ্ট আরবী ভাষায়।

২৬: ১৯৬ وَ اِنَّهٗ لَفِیۡ زُبُرِ الۡاَوَّلِیۡنَ ﴿۱۹۶﴾

و انهٗ لفی زبر الاولین ﴿۱۹۶

Image

আর অবশ্যই তা রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে।

২৬: ১৯৭ اَوَ لَمۡ یَكُنۡ لَّهُمۡ اٰیَۃً اَنۡ یَّعۡلَمَهٗ عُلَمٰٓؤُا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿۱۹۷﴾ؕ

او لم یكن لهم ایۃ ان یعلمهٗ علمٓؤا بنی اسرآءیل ﴿۱۹۷

Image

এটা কি তাদের জন্য একটি নিদর্শন নয় যে, বনী ইসরাঈলের পন্ডিতগণ তা জানে? 

২৬: ১৯৮ وَ لَوۡ نَزَّلۡنٰهُ عَلٰی بَعۡضِ الۡاَعۡجَمِیۡنَ ﴿۱۹۸﴾ۙ

و لو نزلنه علی بعض الاعجمین ﴿۱۹۸

Image

আর আমি যদি এটাকে কোন অনারবের প্রতি নাযিল করতাম।

২৬: ১৯৯ فَقَرَاَهٗ عَلَیۡهِمۡ مَّا كَانُوۡا بِهٖ مُؤۡمِنِیۡنَ ﴿۱۹۹﴾ؕ

فقراهٗ علیهم ما كانوا بهٖ مؤمنین ﴿۱۹۹

Image

অতঃপর সে তা তাদের নিকট পাঠ করত। তবুও তারা এতে মুমিন হত না

২৬: ২০০ كَذٰلِكَ سَلَكۡنٰهُ فِیۡ قُلُوۡبِ الۡمُجۡرِمِیۡنَ ﴿۲۰۰﴾ؕ

كذلك سلكنه فی قلوب المجرمین ﴿۲۰۰

Image

এভাবেই আমি বিষয়টি অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি।

২৬: ২০১ لَا یُؤۡمِنُوۡنَ بِهٖ حَتّٰی یَرَوُا الۡعَذَابَ الۡاَلِیۡمَ ﴿۲۰۱﴾ۙ

لا یؤمنون بهٖ حتی یروا العذاب الالیم ﴿۲۰۱

Image

যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক আযাব প্রত্যক্ষ করবে, ততক্ষণ পর্যন্ত তারা এতে ঈমান আনবে না।

২৬: ২০২ فَیَاۡتِیَهُمۡ بَغۡتَۃً وَّ هُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۲۰۲﴾ۙ

فیاتیهم بغتۃ و هم لا یشعرون ﴿۲۰۲

Image

সুতরাং তা আকস্মিকভাবে তাদের নিকট এসে পড়বে, অথচ তারা উপলদ্ধি করতে পারবে না।

২৬: ২০৩ فَیَقُوۡلُوۡا هَلۡ نَحۡنُ مُنۡظَرُوۡنَ ﴿۲۰۳﴾ؕ

فیقولوا هل نحن منظرون ﴿۲۰۳

Image

তখন তারা বলবে, ‘আমাদেরকে কি অবকাশ দেয়া হবে?’

২৬: ২০৪ اَفَبِعَذَابِنَا یَسۡتَعۡجِلُوۡنَ ﴿۲۰۴﴾

افبعذابنا یستعجلون ﴿۲۰۴

Image

তাহলে কি তারা আমার আযাব ত্বরান্বিত করতে চায়?

২৬: ২০৫ اَفَرَءَیۡتَ اِنۡ مَّتَّعۡنٰهُمۡ سِنِیۡنَ ﴿۲۰۵﴾ۙ

افرءیت ان متعنهم سنین ﴿۲۰۵

Image

তুমি কি লক্ষ্য করেছ, আমি যদি তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাসের সুযোগ দিতাম। 

২৬: ২০৬ ثُمَّ جَآءَهُمۡ مَّا كَانُوۡا یُوۡعَدُوۡنَ ﴿۲۰۶﴾ۙ

ثم جآءهم ما كانوا یوعدون ﴿۲۰۶

Image

অতঃপর তাদেরকে যে বিষয়ে ওয়াদা করা হয়েছে, তা তাদের নিকট এসে পড়ত,

২৬: ২০৭ مَاۤ اَغۡنٰی عَنۡهُمۡ مَّا كَانُوۡا یُمَتَّعُوۡنَ ﴿۲۰۷﴾ؕ

ما اغنی عنهم ما كانوا یمتعون ﴿۲۰۷

Image

তখন যা তাদের ভোগ-বিলাসের জন্য দেয়া হয়েছিল, তা তাদের কোনই কাজে আসত না।

২৬: ২০৮ وَ مَاۤ اَهۡلَكۡنَا مِنۡ قَرۡیَۃٍ اِلَّا لَهَا مُنۡذِرُوۡنَ ﴿۲۰۸﴾٭ۖۛ

و ما اهلكنا من قریۃ الا لها منذرون ﴿۲۰۸٭

Image

আর আমি এমন কোন জনপদকে ধ্বংস করিনি, যাতে কোন সতর্ককারী আসেনি। 

২৬: ২০৯ ذِكۡرٰی ۟ۛ وَ مَا كُنَّا ظٰلِمِیۡنَ ﴿۲۰۹﴾

ذكری و ما كنا ظلمین ﴿۲۰۹

Image

এটা উপদেশস্বরূপ; আর আমি যালিমদের অন্তর্ভুক্ত ছিলাম না। 

২৬: ২১০ وَ مَا تَنَزَّلَتۡ بِهِ الشَّیٰطِیۡنُ ﴿۲۱۰﴾

و ما تنزلت به الشیطین ﴿۲۱۰

Image

আর শয়তানরা তা নিয়ে অবতরণ করেনি।

২৬: ২১১ وَ مَا یَنۡۢبَغِیۡ لَهُمۡ وَ مَا یَسۡتَطِیۡعُوۡنَ ﴿۲۱۱﴾ؕ

و ما ینبغی لهم و ما یستطیعون ﴿۲۱۱

Image

আর এটা তাদের জন্য উচিৎ নয় এবং তারা এর ক্ষমতাও রাখে না।

২৬: ২১২ اِنَّهُمۡ عَنِ السَّمۡعِ لَمَعۡزُوۡلُوۡنَ ﴿۲۱۲﴾ؕ

انهم عن السمع لمعزولون ﴿۲۱۲

Image

নিশ্চয়ই তাদেরকে এর শ্রবণ থেকে আড়ালে রাখা হয়েছে।

২৬: ২১৩ فَلَا تَدۡعُ مَعَ اللّٰهِ اِلٰـهًا اٰخَرَ فَتَكُوۡنَ مِنَ الۡمُعَذَّبِیۡنَ ﴿۲۱۳﴾ۚ

فلا تدع مع الله الـها اخر فتكون من المعذبین ﴿۲۱۳

Image

অতএব, তুমি আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডেকো না, তাহলে তুমি আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 

২৬: ২১৪ وَ اَنۡذِرۡ عَشِیۡرَتَكَ الۡاَقۡرَبِیۡنَ ﴿۲۱۴﴾ۙ

و انذر عشیرتك الاقربین ﴿۲۱۴

Image

আর তুমি তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক কর।

২৬: ২১৫ وَ اخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۲۱۵﴾ۚ

و اخفض جناحك لمن اتبعك من المؤمنین ﴿۲۱۵

Image

আর মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে, তাদের প্রতি তুমি তোমার বাহুকে অবনত কর।

২৬: ২১৬ فَاِنۡ عَصَوۡكَ فَقُلۡ اِنِّیۡ بَرِیۡٓءٌ مِّمَّا تَعۡمَلُوۡنَ ﴿۲۱۶﴾ۚ

فان عصوك فقل انی بریٓء مما تعملون ﴿۲۱۶

Image

তারপর যদি তারা তোমার অবাধ্য হয়, তাহলে বল, ‘তোমরা যা কর, নিশ্চয় আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত’।

২৬: ২১৭ وَ تَوَكَّلۡ عَلَی الۡعَزِیۡزِ الرَّحِیۡمِ ﴿۲۱۷﴾ۙ

و توكل علی العزیز الرحیم ﴿۲۱۷

Image

‘আর তুমি মহাপরাক্রমশালী পরম দয়ালুর উপর তাওয়াক্কুল কর, 

২৬: ২১৮ الَّذِیۡ یَرٰىكَ حِیۡنَ تَقُوۡمُ ﴿۲۱۸﴾ۙ

الذی یرىك حین تقوم ﴿۲۱۸

Image

‘যিনি তোমাকে দেখেন যখন তুমি দন্ডায়মান হও’ 

২৬: ২১৯ وَ تَقَلُّبَكَ فِی السّٰجِدِیۡنَ ﴿۲۱۹﴾

و تقلبك فی السجدین ﴿۲۱۹

Image

‘এবং সিজদাকারীদের মধ্যে তোমার উঠাবসা’। 

২৬: ২২০ اِنَّهٗ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۲۲۰﴾

انهٗ هو السمیع العلیم ﴿۲۲۰

Image

‘নিশ্চয় তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী’।

২৬: ২২১ هَلۡ اُنَبِّئُكُمۡ عَلٰی مَنۡ تَنَزَّلُ الشَّیٰطِیۡنُ ﴿۲۲۱﴾ؕ

هل انبئكم علی من تنزل الشیطین ﴿۲۲۱

Image

‘আমি কি তোমাদেরকে সংবাদ দেব, কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়’?

২৬: ২২২ تَنَزَّلُ عَلٰی كُلِّ اَفَّاكٍ اَثِیۡمٍ ﴿۲۲۲﴾ۙ

تنزل علی كل افاك اثیم ﴿۲۲۲

Image

তারা অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট।

২৬: ২২৩ یُّلۡقُوۡنَ السَّمۡعَ وَ اَكۡثَرُهُمۡ كٰذِبُوۡنَ ﴿۲۲۳﴾ؕ

یلقون السمع و اكثرهم كذبون ﴿۲۲۳

Image

তারা কান পেতে থাকে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।

২৬: ২২৪ وَ الشُّعَرَآءُ یَتَّبِعُهُمُ الۡغَاوٗنَ ﴿۲۲۴﴾ؕ

و الشعرآء یتبعهم الغاوٗن ﴿۲۲۴

Image

আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে।

২৬: ২২৫ اَلَمۡ تَرَ اَنَّهُمۡ فِیۡ كُلِّ وَادٍ یَّهِیۡمُوۡنَ ﴿۲۲۵﴾ۙ

الم تر انهم فی كل واد یهیمون ﴿۲۲۵

Image

তুমি কি লক্ষ্য করো নি যে, তারা প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?

২৬: ২২৬ وَ اَنَّهُمۡ یَقُوۡلُوۡنَ مَا لَا یَفۡعَلُوۡنَ ﴿۲۲۶﴾ۙ

و انهم یقولون ما لا یفعلون ﴿۲۲۶

Image

আর নিশ্চয় তারা এমন কথা বলে, যা তারা করে না।

২৬: ২২৭ اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَ ذَكَرُوا اللّٰهَ كَثِیۡرًا وَّ انۡتَصَرُوۡا مِنۡۢ بَعۡدِ مَا ظُلِمُوۡا ؕ وَ سَیَعۡلَمُ الَّذِیۡنَ ظَلَمُوۡۤا اَیَّ مُنۡقَلَبٍ یَّنۡقَلِبُوۡنَ ﴿۲۲۷﴾

الا الذین امنوا و عملوا الصلحت و ذكروا الله كثیرا و انتصروا من بعد ما ظلموا و سیعلم الذین ظلموا ای منقلب ینقلبون ﴿۲۲۷

Image

তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আর আল্লাহকে অনেক স্মরণ করেছে। আর তারা নির্যাতিত হওয়ার পর প্রতিশোধ নেয়। আর যালিমরা শীঘ্রই জানতে পারবে কোন্ প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে।

Skip to toolbar